1
গণনা পুস্তক 22:28
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
প্রভু পরমেশ্বর গাধাটির মুখে ভাষাদিলেন, সে বিলিয়মকে বলল, আমি আপনার কি করেছি যে এই নিয়ে আপনি তিনবার আমাকে প্রহার করলেন?
Compare
Explore গণনা পুস্তক 22:28
2
গণনা পুস্তক 22:31
প্রভু পরমেশ্বর তখন বিলিয়মের চোখ খুলে দিলেন। তিনি দেখলেন, প্রভু পরমেশ্বরের দূত উন্মুক্ত তরবারি হাতে পথের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি তাঁর সম্মুখে মাথা নত করে প্রণিপাত করলেন।
Explore গণনা পুস্তক 22:31
3
গণনা পুস্তক 22:32
প্রভু পরমেশ্বরের দূত তাঁকে বললেন, তুমি তোমার গাধাটিকে কেন তিনবার এই ভাবে প্রহার করলে? দেখ, আমি তোমায় বাধা দিতে এসেছি, কারণ আমার সাক্ষাতে তুমি বিপথে যাচ্ছ।
Explore গণনা পুস্তক 22:32
4
গণনা পুস্তক 22:30
গাধাটি তাঁকে বলল, আপনি জন্ম থেকে আজ পর্যন্ত যার পিঠে চড়ে আসছেন, আমি কি সেই গাধা-ই নই? আমি কি কখনও আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছি? বিলিয়ম বললেন, না।
Explore গণনা পুস্তক 22:30
5
গণনা পুস্তক 22:29
বিলিয়ম বললেন, তুমি আমাকে নিয়ে মজা করছ, আমার হাতে তরবারি থাকলে এখনই তোমাকে কেটে ফেলতাম।
Explore গণনা পুস্তক 22:29
6
গণনা পুস্তক 22:27
গাধাটি প্রভু পরমেশ্বরের দূতকে দেখে বিলিয়মকে পিঠে নিয়ে মাটিতে বসে পড়ল। বিলিয়ম তখন খুব রেগে গিয়ে হাতের লাঠি দিয়ে তাকে বেদম প্রহার করলেন।
Explore গণনা পুস্তক 22:27