1
দ্বিতীয় বিবরণ 4:29
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কিন্তু সেখানে থেকেও যদি তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অন্বেষণ কর, যদি সমগ্র মনপ্রাণ দিয়ে তাঁর সন্ধান কর তবে তাঁকে পাবে।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 4:29
2
দ্বিতীয় বিবরণ 4:31
তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর পরম করুণাময়, তিনি তোমাদের পরিত্যাগ করবেন না, তোমাদের ধ্বংস করবেন না এবং তিনি শপথ করে তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন করেছেন তা বিস্মৃত হবেন না।
Explore দ্বিতীয় বিবরণ 4:31
3
দ্বিতীয় বিবরণ 4:24
কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সর্বগ্রাসী অগ্নিস্বরূপ, কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না তিনি।
Explore দ্বিতীয় বিবরণ 4:24
4
দ্বিতীয় বিবরণ 4:9
কিন্তু তোমরা সতর্ক থাক, যেন একাগ্র থাকে তোমাদের চিত্ত, যে সব ব্যাপার তোমরা স্বচক্ষে দেখেছ তা যেন ভুলে না যাও, জীবন থাকতে তোমাদের হৃদয় যেন সেকথা বিস্মৃত না হয়। তোমাদের সন্তান সন্ততিদের সেই সব বিষয় শিক্ষা দেবে তোমরা।
Explore দ্বিতীয় বিবরণ 4:9
5
দ্বিতীয় বিবরণ 4:39
সুতরাং আজ তোমরা জেনে রাখ এবং মনে মনে উপলব্ধি কর যে ঊর্ধ্বে স্বর্গে এবং নীচে এই পৃথিবীতে প্রভু পরমেশ্বরই একমাত্র ঈশ্বর, আর কেউ নয়।
Explore দ্বিতীয় বিবরণ 4:39
6
দ্বিতীয় বিবরণ 4:7
কেননা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেমন আমাদের সহায় তেমন আর কোন মহান জাতিক ঈশ্বর তাদের সহায়? আমরা যখনই তাঁকে ডাকি তখনই তাঁকে কাছে পাই।
Explore দ্বিতীয় বিবরণ 4:7
7
দ্বিতীয় বিবরণ 4:30
যখন তোমরা সঙ্কটে পড়বে, যখন এই সব অঘটন তোমাদের ঘটবে, তখন ভবিষ্যতের সেই দিনে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসবে এবং তাঁর বাধ্য হয়ে চলবে।
Explore দ্বিতীয় বিবরণ 4:30
8
দ্বিতীয় বিবরণ 4:2
আমি তোমাদের যে কথা বলব তার সঙ্গে তোমরা কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না। আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি তা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরই নির্দেশ, তোমরা সমস্ত নির্দেশ পালন করবে।
Explore দ্বিতীয় বিবরণ 4:2