আমার আদেশ, আমার সাম্রাজ্যের প্রত্যেক লোক দানিয়েলের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম ও ভক্তি করবে।
সদাজাগ্রত ঈশ্বর তিনি, শাশ্বত, সনাতন।
বিনষ্ট হবে না কোনদিন তাঁর শাসনব্যবস্থা,
অবসান হবে না কোনদিন
তাঁর প্রতাপ-পরাক্রমের।
তিনি উদ্ধার করেন, সাধন করেন পরিত্রাণ, ভূলোকে,
দ্যুলোকে সম্পাদন করেন অদ্ভুত অলৌকিক ক্রিয়া।
তিনিই সেই, যিনি ছিনিয়ে এনেছেন
দানিয়েলকে সিংহের মুখ-গহ্বর থেকে।