1
২ তিমথির 1:7
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
কারণ ঈশ্বরের দেওয়া এই আত্মিক শক্তি আমাদের ভীরু হতে দেয় না বরং আমাদের হৃদয়ে সাহস, ভালবাসা এবং সংযম সঞ্চারিত করে।
Compare
Explore ২ তিমথির 1:7
2
২ তিমথির 1:9
তিনি আমাদের পরিত্রাণ করেছেন, আহ্বান জানিয়েছেন নিজস্ব প্রজারূপে পরিগণিত হবার জন্য। অবশ্য আমাদের প্রতি তাঁর এ অনুগ্রহ তাঁর মহান উদ্দেশ্য সাধনের জন্য, এ অনুগ্রহ দান করবেন বলে স্থির করেছিলেন।
Explore ২ তিমথির 1:9
3
২ তিমথির 1:6
সেইজন্য তোমাকে মনে করিয়ে দিচ্ছি, আমি হস্তার্পণ করার ফলে তুমি ঈশ্বরের কাছে যে শক্তি লাভ করেছ সেই শক্তিকে আরও উদ্দীপিত করে তোল।
Explore ২ তিমথির 1:6
4
২ তিমথির 1:8
সুতরাং আমাদের প্রভুর বিষয় সাক্ষ্য দিতে লজ্জাবোধ করো না বা তাঁরই জন্য আমি যে কারাগারে আছি, একথা বলতেও লজ্জিত হয়ো না। কিন্তু আমার মত তুমিও সুসমাচার প্রচারের জন্য দুঃখ লাঞ্ছনা বরণ কর। ঈশ্বর তোমাকে শক্তি জোগাবেন।
Explore ২ তিমথির 1:8
5
২ তিমথির 1:12
এবং এইজন্যই আমি এত দুঃখ বরণ করছি কিন্তু তবুও আমি লজ্জিত নই। কারণ যাঁর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি তাঁকে আমি জানি। এ সম্বন্ধে আমি সুনিশ্চিত যে আমার হাতে যা গচ্ছিত রয়েছে তা তিনি শেষের সেই দিন পর্যন্ত রক্ষা করতে সমর্থ।
Explore ২ তিমথির 1:12