পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্ব্বক দান করিল। তাহারা আপন আপন শক্তি অনুসারে ঐ কর্ম্মের ভাণ্ডারে একষট্টি সহস্র অদর্কোন স্বর্ণ, ও পাঁচ সহস্র মানি রৌপ্য, ও যাজকদের জন্য এক শত অঙ্গরক্ষক বস্ত্র দিল।