1
প্রকাশিত বাক্য 8:1
Pobitro Baibel
SBCL
তারপর মেষ-শিশু যখন সপ্তম সীলমোহর ভাংলেন তখন স্বর্গে প্রায় আধ ঘণ্টা ধরে কোন রকম শব্দ শোনা গেল না।
Compare
Explore প্রকাশিত বাক্য 8:1
2
প্রকাশিত বাক্য 8:7
প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজালে পর রক্ত মিশানো শিল ও আগুন পৃথিবীতে ফেলা হল। তাতে তিন ভাগের এক ভাগ পৃথিবী, তিন ভাগের এক ভাগ গাছপালা এবং সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল।
Explore প্রকাশিত বাক্য 8:7
3
প্রকাশিত বাক্য 8:13
পরে আমি একটা ঈগল পাখীকে আকাশে অনেক উঁচুতে উড়তে দেখলাম, আর সেই ঈগলটাকে জোরে বলতে শুনলাম, “অন্য যে তিনজন স্বর্গদূত তূরী বাজাতে যাচ্ছেন, তাঁদের তূরীর শব্দ হলে যারা এই পৃথিবীর তাদের বিপদ, বিপদ, বিপদ হবে।”
Explore প্রকাশিত বাক্য 8:13
4
প্রকাশিত বাক্য 8:8
এর পর দ্বিতীয় স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। তখন বিরাট জ্বলন্ত পাহাড়ের মত একটা জিনিস সমুদ্রে ফেলা হল। তাতে সমুদ্রের তিন ভাগের এক ভাগ জল রক্ত হয়ে গেল
Explore প্রকাশিত বাক্য 8:8
5
প্রকাশিত বাক্য 8:10-11
পরে তৃতীয় স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। তখন একটা বড় তারা বাতির মত জ্বলতে জ্বলতে আকাশ থেকে পড়ল। সেই তারার নাম ছিল সোমরাজ। তিন ভাগের এক ভাগ নদী এবং ফোয়ারার উপরে তারাটা পড়ল। তাতে তিন ভাগের এক ভাগ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল।
Explore প্রকাশিত বাক্য 8:10-11
6
প্রকাশিত বাক্য 8:12
এর পরে চতুর্থ স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। তাতে সূর্যের তিন ভাগের এক ভাগ, চাঁদের তিন ভাগের এক ভাগ এবং তারাগুলোর তিন ভাগের এক ভাগ অন্ধকার হয়ে গেল। দিনের তিন ভাগের এক ভাগে এবং রাতের তিন ভাগের এক ভাগে কোন আলো রইল না।
Explore প্রকাশিত বাক্য 8:12