1
প্রকাশিত বাক্য 3:20
Pobitro Baibel
SBCL
দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সংগে খাওয়া-দাওয়া করব, আর সে-ও আমার সংগে খাওয়া-দাওয়া করবে।
Compare
Explore প্রকাশিত বাক্য 3:20
2
প্রকাশিত বাক্য 3:15-16
তুমি ঠাণ্ডাও না, গরমও না। তুমি হয় ঠাণ্ডা না হয় গরম হলে ভাল হত। কিন্তু তুমি না ঠাণ্ডা না গরম, সেইজন্য আমি তোমাকে আমার মুখ থেকে থুথুর মত করে ফেলে দেব।
Explore প্রকাশিত বাক্য 3:15-16
3
প্রকাশিত বাক্য 3:19
আমি যাদের ভালবাসি তাদেরই দোষ দেখিয়ে দিই ও শাসন করি। সেইজন্য এই অবস্থা থেকে মন ফিরাতে আগ্রহী হও।
Explore প্রকাশিত বাক্য 3:19
4
প্রকাশিত বাক্য 3:8
তিনি এই কথা বলছেন: আমি তোমার কাজের কথা জানি। দেখ, আমি তোমার সামনে একটা খোলা দরজা রাখলাম যা বন্ধ করবার ক্ষমতা কারও নেই। আমি জানি তোমার শক্তি খুবই কম, কিন্তু তবুও তুমি আমার বাক্য পালন করেছ এবং আমাকে অস্বীকার কর নি।
Explore প্রকাশিত বাক্য 3:8
5
প্রকাশিত বাক্য 3:21
“আমি জয়ী হয়ে যেমন আমার পিতার সংগে তাঁর সিংহাসনে বসেছি, ঠিক তেমনি যে জয়ী হবে তাকে আমি আমার সংগে আমার সিংহাসনে বসবার অধিকার দেব।
Explore প্রকাশিত বাক্য 3:21
6
প্রকাশিত বাক্য 3:17
তুমি বলছ, ‘আমি ধনী; আমি বড় লোক হয়েছি, তাই আমার কোন কিছুর অভাব নেই।’ বেশ ভাল, কিন্তু তুমি তো জান না যে, তুমি দুঃখী, দয়ার পাত্র, গরীব, অন্ধ ও উলংগ।
Explore প্রকাশিত বাক্য 3:17
7
প্রকাশিত বাক্য 3:10
ধৈর্য ধরবার যে আদেশ আমি দিয়েছিলাম তা তুমি পালন করেছ; সেইজন্য এই পৃথিবীর উপরে যে কষ্টের সময় আসছে সেই সময় থেকে আমি তোমাকে রক্ষা করব। যারা এই পৃথিবীর তাদের পরীক্ষা করবার জন্য এই কষ্টের সময় আসবে।
Explore প্রকাশিত বাক্য 3:10
8
প্রকাশিত বাক্য 3:11
আমি শীঘ্রই আসছি। তোমার যা আছে তা শক্ত করে ধরে রাখ, যেন কেউ তোমার জয়ের পুরস্কার কেড়ে না নেয়।
Explore প্রকাশিত বাক্য 3:11
9
প্রকাশিত বাক্য 3:2
তুমি জেগে ওঠো এবং বাদবাকী যা মরবার মত হয়েছে তা শক্তিশালী করে তোল, কারণ আমার ঈশ্বরের সামনে তোমার কোন কাজই আমি শেষ হতে দেখি নি।
Explore প্রকাশিত বাক্য 3:2