ঈশ্বরই আমাদের আশ্রয়স্থান ও শক্তি; বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন।
যদিও বা পৃথিবী কেঁপে ওঠে,
পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে,
যদিও বা তার জল গর্জন করে আর ফেনায় ভরে ওঠে
আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে,
তবুও আমরা ভয় করব না। [সেলা]