1
গীতসংহিতা 42:11
Pobitro Baibel
SBCL
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর গৌরব করব; তিনি আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর।
Compare
Explore গীতসংহিতা 42:11
2
গীতসংহিতা 42:1-2
হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে; কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?
Explore গীতসংহিতা 42:1-2
3
গীতসংহিতা 42:5
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন; সেজন্য আমি আবার তাঁর গৌরব করব।
Explore গীতসংহিতা 42:5
4
গীতসংহিতা 42:3
আমার চোখের জলই আমার দিনরাতের খোরাক হয়েছে; আর এদিকে লোকে আমাকে কেবলই বলছে, “কোথায় গেল তোমার ঈশ্বর?”
Explore গীতসংহিতা 42:3
5
গীতসংহিতা 42:6
হে আমার ঈশ্বর, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে; তাই তো আমি যর্দন নদীর উৎসমুখে দাঁড়িয়ে, হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছি।
Explore গীতসংহিতা 42:6