সদাপ্রভু কমপক্ষে সাতটা জিনিস ঘৃণা করেন
যেগুলো তাঁর কাছে জঘন্য:
গর্বে ভরা চোখের চাহনি,
মিথ্যাবাদী জিভ্,
নির্দোষ লোকের রক্তপাত করে যে হাত,
কুমতলব আঁটা অন্তর,
অন্যায় কাজ করবার জন্য দৌড়ে যাওয়া পা,
মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী,
আর ভাইদের মধ্যে গোলমাল বাধানো লোক।