1
হিতোপদেশ 3:5-6
Pobitro Baibel
SBCL
তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর কর; তোমার নিজের বিচারবুুদ্ধির উপর ভরসা কোরো না। তোমার সমস্ত চলবার পথে তাঁকে সামনে রাখ; তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন।
Compare
Explore হিতোপদেশ 3:5-6
2
হিতোপদেশ 3:7
তোমার নিজের চোখে জ্ঞানী হোয়ো না; সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় কর, মন্দ থেকে দূরে যাও।
Explore হিতোপদেশ 3:7
3
হিতোপদেশ 3:9-10
তোমার ধন-সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করে তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও; তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জালাগুলো থেকে নতুন আংগুর-রস উপ্চে পড়বে।
Explore হিতোপদেশ 3:9-10
4
হিতোপদেশ 3:3
বিশ্বস্ততা আর সততা যেন কখনও তোমাকে ছেড়ে না যায়; তোমার গলায় সেগুলো বেঁধে রাখ, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখ।
Explore হিতোপদেশ 3:3
5
হিতোপদেশ 3:11-12
ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য কোরো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ কোরো না; কারণ বাবা যেমন তাঁর প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন, ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালবাসেন তাকেই বকুনি দেন।
Explore হিতোপদেশ 3:11-12
6
হিতোপদেশ 3:1-2
ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেয়ো না, সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন কর; কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মংগল হবে।
Explore হিতোপদেশ 3:1-2
7
হিতোপদেশ 3:13-15
ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচারবুদ্ধি লাভ করে, কারণ তাতে রূপার ব্যবসার চেয়েও বেশী লাভ পাওয়া যায়, সোনার চেয়েও তাতে বেশী লাভ হয়; প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশী দামী, তোমার চাওয়ার মত কোন জিনিসের সংগে তার তুলনা হয় না।
Explore হিতোপদেশ 3:13-15
8
হিতোপদেশ 3:27
যারা উপকার পাবার উপযুক্ত তাদের উপকার করবার ক্ষমতা যখন তোমার হাতে থাকবে তখন তা করতে তুমি অস্বীকার কোরো না।
Explore হিতোপদেশ 3:27
9
হিতোপদেশ 3:19
সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন, বিচারবুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন।
Explore হিতোপদেশ 3:19