1
হিতোপদেশ 29:25
Pobitro Baibel
SBCL
মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকে।
Compare
Explore হিতোপদেশ 29:25
2
হিতোপদেশ 29:18
যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তাঁর সত্য প্রকাশ করেন না সেখানকার লোকেরা উচ্ছঙ্খল হয়; কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন-কানুন মেনে চলে।
Explore হিতোপদেশ 29:18
3
হিতোপদেশ 29:11
বিবেচনাহীন লোক তার রাগ পুরোপুরি প্রকাশ করে, কিন্তু জ্ঞানী লোক নিজেকে দমন করে রাখে।
Explore হিতোপদেশ 29:11
4
হিতোপদেশ 29:15
সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞান দান করে, কিন্তু যে ছেলেকে শাসন করা হয় না সে তার মাকে লজ্জা দেয়।
Explore হিতোপদেশ 29:15
5
হিতোপদেশ 29:17
তোমার ছেলেকে শাসন কর, তাতে সে তোমাকে শান্তিতে রাখবে আর তোমার প্রাণে আনন্দ দেবে।
Explore হিতোপদেশ 29:17
6
হিতোপদেশ 29:23
অহংকার মানুষকে নীচে নামায়, কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়।
Explore হিতোপদেশ 29:23
7
হিতোপদেশ 29:22
রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, আর বদমেজাজী লোক অনেক পাপ করে।
Explore হিতোপদেশ 29:22
8
হিতোপদেশ 29:20
তুমি কি এমন লোককে দেখেছ যে তাড়াতাড়ি করে কথা বলতে যায়? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে।
Explore হিতোপদেশ 29:20