1
মার্ক 13:13
Pobitro Baibel
SBCL
আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে।
Compare
Explore মার্ক 13:13
2
মার্ক 13:33
তোমরা সাবধান হও, সতর্ক থাক ও প্রার্থনা কর, কারণ সেই দিন কখন আসবে তা তোমরা জান না।
Explore মার্ক 13:33
3
মার্ক 13:11
যখন তোমাদের ধরে বিচারের জন্য নিয়ে যাবে তখন কি বলতে হবে তা আগে থেকে চিন্তা কোরো না। সেই সময়ে যে কথা তোমাদের বলে দেওয়া হবে তোমরা তা-ই বলবে, কারণ তোমরাই যে বলবে তা নয় বরং পবিত্র আত্মাই কথা বলবেন।
Explore মার্ক 13:11
4
মার্ক 13:31
আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা চিরদিন থাকবে।
Explore মার্ক 13:31
5
মার্ক 13:32
“সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না-স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতাই জানেন।
Explore মার্ক 13:32
6
মার্ক 13:7
যখন তোমরা যুদ্ধের আওয়াজ ও যুদ্ধের খবরাখবর শুনবে তখন ভয় পেয়ো না। এই সব হবেই, কিন্তু তখনও শেষ নয়।
Explore মার্ক 13:7
7
মার্ক 13:35-37
“তোমরাও এইভাবে জেগে থাক, কারণ বাড়ীর কর্তা সন্ধ্যায়, কি দুপুর রাতে, কি ভোর রাতে, কি সকালে আসবেন তা তোমরা জান না। হঠাৎ তিনি এসে যেন না দেখেন তোমরা ঘুমিয়ে রয়েছ। তোমাদের যা বলছি তা সবাইকে বলি, জেগে থাক।”
Explore মার্ক 13:35-37
8
মার্ক 13:8
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। অনেক জায়গায় ভূমিকম্প ও দুর্ভিক্ষ হবে। কিন্তু এই সব কেবল যন্ত্রণার আরম্ভ।
Explore মার্ক 13:8
9
মার্ক 13:10
সমস্ত জাতির কাছে প্রথমে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করতে হবে।
Explore মার্ক 13:10
10
মার্ক 13:6
অনেকেই আমার নাম নিয়ে এসে বলবে, ‘আমিই সেই’ এবং অনেককে ঠকাবে।
Explore মার্ক 13:6
11
মার্ক 13:9
“তোমরা সতর্ক থেকো। লোকে তোমাদের বিচার-সভার লোকদের হাতে ধরিয়ে দেবে এবং সমাজ-ঘরে বেত মারবে। আমার জন্য দেশের শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের দাঁড়াতে হবে। তাঁদের সামনে আমার বিষয়ে তোমাদের সাক্ষ্য দিতে হবে।
Explore মার্ক 13:9
12
মার্ক 13:22
কারণ ভণ্ড মশীহেরা ও ভণ্ড নবীরা আসবে এবং অনেক আশ্চর্য আশ্চর্য কাজ করবে, যেন ঈশ্বরের বাছাই করা লোকদের সম্ভব হলে ঠকাতে পারে।
Explore মার্ক 13:22
13
মার্ক 13:24-25
“সেই সময়ের কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ- সূর্য-তারা আর স্থির থাকবে না।
Explore মার্ক 13:24-25