1
মার্ক 10:45
Pobitro Baibel
SBCL
মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেন নি বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসাবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন।”
Compare
Explore মার্ক 10:45
2
মার্ক 10:27
যীশু তাঁদের দিকে তাকিয়ে বললেন, “মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়; তাঁর পক্ষে সবই সম্ভব।”
Explore মার্ক 10:27
3
মার্ক 10:52
যীশু বললেন, “যাও, তুমি বিশ্বাস করেছ বলে ভাল হয়েছ।” তাতে লোকটি তখনই দেখতে পেল এবং পথ দিয়ে যীশুর পিছনে পিছনে চলতে লাগল।
Explore মার্ক 10:52
4
মার্ক 10:9
তাহলে ঈশ্বর যা একসংগে যোগ করেছেন মানুষ তা আলাদা না করুক।”
Explore মার্ক 10:9
5
মার্ক 10:21
এতে যীশু তার দিকে চেয়ে দেখলেন এবং ভালবাসায় পূর্ণ হয়ে তাকে বললেন, “একটা জিনিস তোমার বাকী আছে। যাও, তোমার যা কিছু আছে তা বিক্রি করে গরীবদের দান কর। তাতে তুমি স্বর্গে ধন পাবে। তার পরে এসে আমার শিষ্য হও।”
Explore মার্ক 10:21
6
মার্ক 10:51
যীশু তাকে জিজ্ঞাসা করলেন, “আমি তোমার জন্য কি করব? তুমি কি চাও?” অন্ধ লোকটি বলল, “গুরু, আমি যেন দেখতে পাই।”
Explore মার্ক 10:51
7
মার্ক 10:43
কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে
Explore মার্ক 10:43
8
মার্ক 10:15
আমি তোমাদের সত্যি বলছি, ছোট ছেলেমেয়ের মত করে ঈশ্বরের শাসন মেনে না নিলে কেউ কোনমতেই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারবে না।”
Explore মার্ক 10:15
9
মার্ক 10:31
কিন্তু যারা প্রথম সারিতে আছে তাদের মধ্যে অনেকে শেষে পড়বে, আর যারা শেষ সারিতে আছে তাদের মধ্যে অনেকে প্রথম হবে।”
Explore মার্ক 10:31
10
মার্ক 10:6-8
কিন্তু এ-ও লেখা আছে যে, সৃষ্টির আরম্ভে ‘ঈশ্বর তাদের পুরুষ ও স্ত্রীলোক করে সৃষ্টি করেছিলেন। এইজন্যই মানুষ মা-বাবাকে ছেড়ে তার স্ত্রীর সংগে এক হয়ে থাকবে, আর তারা দু’জন একদেহ হবে।’ সেইজন্য তারা আর দুই নয়, কিন্তু একদেহ।
Explore মার্ক 10:6-8