1
যিশাইয় 65:24
Pobitro Baibel
SBCL
তারা ডাকবার আগেই আমি সাড়া দেব, তারা কথা বলতে না বলতেই আমি শুনব।
Compare
Explore যিশাইয় 65:24
2
যিশাইয় 65:17
“দেখ, আমি নতুন মহাকাশ ও একটা নতুন পৃথিবী সৃষ্টি করব। আগের বিষয়গুলো মনে থাকবে না, সেগুলো মনেও পড়বে না।
Explore যিশাইয় 65:17
3
যিশাইয় 65:23
তাদের পরিশ্রম মিথ্যা হবে না আর তাদের সন্তানেরা বিপদে পড়বে না, কারণ তারা এবং তাদের সন্তানেরা সদাপ্রভুর আশীর্বাদ পাওয়া লোক হবে।
Explore যিশাইয় 65:23
4
যিশাইয় 65:22
তারা ঘর তৈরী করলে অন্যেরা আর সেখানে বাস করবে না, কিম্বা গাছ লাগালে অন্যেরা ফল খাবে না। আমার লোকদের আয়ু একটা গাছের আয়ুর সমান হবে; আমার বাছাই করা লোকেরা অনেক দিন ধরে তাদের হাতের কাজের ফল ভোগ করবে।
Explore যিশাইয় 65:22
5
যিশাইয় 65:20
সেখানে কোন শিশু মারা যাবে না, কিম্বা কোন বুড়ো লোক আয়ু শেষ না হলে মরবে না। কেউ একশো বছর বয়সে মারা গেলেও তাকে যুবক বলা হবে; যে একশো বছর বাঁচবে না তাকে অভিশপ্ত বলা হবে।
Explore যিশাইয় 65:20
6
যিশাইয় 65:25
নেকড়ে বাঘ ও ভেড়ার বাচ্চা এক সংগে খাবে, সিংহ গরুর মত বিচালি খাবে আর সাপের খাবার হবে ধুলা। সেগুলো আমার পবিত্র পাহাড়ের কোন জায়গায় কোন ক্ষতি করবে না কিম্বা ধ্বংস করবে না।”
Explore যিশাইয় 65:25
7
যিশাইয় 65:19
আমি যিরূশালেমকে নিয়ে আনন্দ করব আর আমার লোকদের নিয়ে খুশী হব; তার মধ্যে আর কোন কান্নাকাটির শব্দ শোনা যাবে না।
Explore যিশাইয় 65:19