1
যিশাইয় 62:4
Pobitro Baibel
SBCL
তারা আর তোমাকে “ত্যাগ করা” বলবে না কিম্বা তোমার দেশের নাম “জনশূন্য” দেবে না, বরং তোমাকে “আমার প্রীতির পাত্রী” বলা হবে, আর তোমার দেশকে “বিবাহিতা” বলা হবে, কারণ সদাপ্রভু তোমাকে নিয়ে খুশী হবেন আর তোমার দেশের বিয়ে হবে।
Compare
Explore যিশাইয় 62:4
2
যিশাইয় 62:6-7-6-7
হে যিরূশালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও চুপ করে থাকবে না। ওহে পাহারাদারেরা, যে পর্যন্ত না সদাপ্রভু যিরূশালেমকে স্থাপন করেন আর তাকে পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করে তোলেন সেই পর্যন্ত তোমরা সদাপ্রভুকে তাঁর প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দাও; নিজেদের বিশ্রাম দিয়ো না আর তাঁকেও বিশ্রাম দিয়ো না।
Explore যিশাইয় 62:6-7-6-7
3
যিশাইয় 62:3
তুমি সদাপ্রভুর হাতে একটা জাঁকজমকপূর্ণ মুকুট হবে আর তোমার ঈশ্বরের হাতে হবে একটা রাজমুকুট।
Explore যিশাইয় 62:3
4
যিশাইয় 62:5
একজন যুবক যেমন একজন কুমারী মেয়েকে বিয়ে করে তেমনি তোমার লোকেরা তোমাকে বিয়ে করবে; বর যেমন কনেকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার ঈশ্বরও তোমাকে নিয়ে আনন্দ করবেন।
Explore যিশাইয় 62:5