1
যিশাইয় 35:10
Pobitro Baibel
SBCL
আর সদাপ্রভুর মুক্ত করা লোকেরাই ফিরে আসবে। তারা আনন্দে গান গাইতে গাইতে সিয়োনে ঢুকবে; তাদের মাথার মুকুট হবে চিরস্থায়ী আনন্দ। তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে, আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।
Compare
Explore যিশাইয় 35:10
2
যিশাইয় 35:3-4
যারা দুর্বল তাদের হাত শক্তিশালী কর; কাঁপতে থাকা হাঁটু স্থির কর। যাদের অন্তর ভয়ে ভরা তাদের বল, “বলবান হও, ভয় কোরো না। তোমাদের ঈশ্বর আসবেন, প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন; তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।”
Explore যিশাইয় 35:3-4
3
যিশাইয় 35:8
সেখানে হবে একটা রাজপথ, হ্যাঁ, একটা পথ হবে; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। অশুচি লোকেরা তার উপর দিয়ে যাবে না; সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে। অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।
Explore যিশাইয় 35:8
4
যিশাইয় 35:5
তখন অন্ধদের চোখ খুলে যাবে, বয়রাদের কান বন্ধ থাকবে না।
Explore যিশাইয় 35:5
5
যিশাইয় 35:6
তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে, বোবাদের জিভ্ আনন্দে চিৎকার করবে। মরু-এলাকার নীচ থেকে জোরে জল বেরিয়ে আসবে, আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে।
Explore যিশাইয় 35:6