1
যিশাইয় 1:18
Pobitro Baibel
SBCL
সদাপ্রভু আরও বলছেন, “এখন এস, আমরা বোঝাপড়া করি। যদিও তোমাদের সব পাপ টক্টকে লাল হয়েছে তবুও তা বরফের মত সাদা হবে; যদিও সেগুলো গাঢ় লাল রংয়ের হয়েছে তবুও তা ভেড়ার লোমের মত সাদা হবে।
Compare
Explore যিশাইয় 1:18
2
যিশাইয় 1:19
যদি তোমরা বাধ্য হতে রাজী হও তবে দেশের সবচেয়ে ভাল ফসল তোমরা খেতে পাবে
Explore যিশাইয় 1:19
3
যিশাইয় 1:17
তোমরা ভাল কাজ করতে শেখো, ন্যায়বিচার কর, অত্যাচারীদের সংশোধন কর, অনাথদের পক্ষে থাক, বিধবাদের মামলার তদারকি কর।”
Explore যিশাইয় 1:17
4
যিশাইয় 1:20
কিন্তু যদি তোমরা বাধ্য হতে রাজী না হয়ে বিদ্রোহ কর তবে তলোয়ার তোমাদের ধ্বংস করবে।” সদাপ্রভু নিজেই এই কথা বলেছেন।
Explore যিশাইয় 1:20
5
যিশাইয় 1:16
তোমরা নিজেদের খাঁটি কর, শুচি হও। আমার চোখের সামনে থেকে তোমাদের সব মন্দ কাজ দূর করে দাও; তা আর কোরো না।
Explore যিশাইয় 1:16
6
যিশাইয় 1:15
প্রার্থনার জন্য যখন তোমরা হাত তুলবে তখন আমি তোমাদের দিক থেকে আমার চোখ ফিরিয়ে নেব। যদিও বা অনেক প্রার্থনা কর আমি তা শুনব না, কারণ তোমাদের হাত রক্তে পূর্ণ।
Explore যিশাইয় 1:15
7
যিশাইয় 1:13
অসার উৎসর্গের জিনিস তোমরা আর এনো না। তোমাদের ধূপ জ্বালানো আমার ঘৃণা লাগে। অমাবস্যা, বিশ্রামবার এবং ধর্মীয় সভা- তোমাদের পাপের দরুন আমি এই সব সভা সহ্য করতে পারি না।
Explore যিশাইয় 1:13
8
যিশাইয় 1:3
গরু তার মনিবকে চেনে, গাধাও তার মালিকের যাবপাত্র চেনে; কিন্তু ইস্রায়েল তার মনিবকে চেনে না, আমার লোকেরা আমাকে বোঝে না।”
Explore যিশাইয় 1:3
9
যিশাইয় 1:14
আমি তোমাদের সব অমাবস্যার উৎসব ও নির্দিষ্ট ভোজ-সভা ঘৃণা করি। এগুলো আমার কাছে বোঝার মত হয়েছে; এগুলোর ভার বয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি।
Explore যিশাইয় 1:14