1
হবক্কূক 1:5
Pobitro Baibel
SBCL
উত্তরে সদাপ্রভু বললেন, “তোমরা জাতিদের দিকে চেয়ে দেখ, তাতে তোমরা একেবারে অবাক হবে, কারণ তোমাদের সময়কালেই আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যার কথা তোমাদের বললেও তোমরা বিশ্বাস করবে না।
Compare
Explore হবক্কূক 1:5
2
হবক্কূক 1:2
হে সদাপ্রভু, আর কতকাল সাহায্যের জন্য আমি তোমাকে ডাকব আর তুমি শুনবে না? কতকাল “অত্যাচার চলছে” বলে তোমার কাছে কান্নাকাটি করব আর তুমি উদ্ধার করবে না?
Explore হবক্কূক 1:2
3
হবক্কূক 1:3
কেন তুমি আমাকে দুষ্টতা দেখতে বাধ্য করছ? কেন তুমি অন্যায় সহ্য করছ? আমার সামনে ধ্বংস ও অত্যাচার হচ্ছে আর অনবরত ঝগড়া ও মারামারি চলছে।
Explore হবক্কূক 1:3
4
হবক্কূক 1:4
আইন-কানুন শক্তিহীন হয়ে পড়েছে এবং কখনও ন্যায়বিচার হচ্ছে না। সৎ লোকদের চেয়ে দুষ্টদের ক্ষমতা বেশী বলে বিচার উল্টা হচ্ছে।
Explore হবক্কূক 1:4