তারপর তিনি যোষেফকে আশীর্বাদ করে বললেন,
“সেই ঈশ্বর, যাঁর ইচ্ছামত আমার পূর্বপুরুষ অব্রাহাম আর ইস্হাক চলতেন,
আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত
যিনি আমাকে রাখালের মত পালন করে আসছেন,
সেই স্বর্গদূত, যিনি আমাকে সমস্ত বিপদের হাত থেকে উদ্ধার করেছেন,
তিনি এই ছেলেদের আশীর্বাদ করুন।
এদের মধ্য দিয়েই আমার ও আমার পূর্বপুরুষ
অব্রাহাম ও ইস্হাকের নাম বেঁচে থাকুক।
আমাদের দেশের মধ্যে তাদের বংশের লোকেরা
সংখ্যায় অনেক বেড়ে উঠুক।”