পথে আমাদের শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবার জন্য রাজার কাছে সৈন্য ও ঘোড়সওয়ার চাইতে আমি লজ্জা পেলাম, কারণ আমরা রাজাকে বলেছিলাম, “যারা ঈশ্বরের ইচ্ছামত চলে তাদের প্রত্যেকের উপরে তাঁর মংগলের হাত আছে, কিন্তু যারা তাঁকে ত্যাগ করে তাঁর ক্রোধ ও শাস্তি তাদের সকলের উপর নেমে আসে।” কাজেই আমরা উপবাস করলাম এবং এই বিষয় নিয়ে আমাদের ঈশ্বরের কাছে অনুরোধ জানালাম, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দিলেন।