1
যিহিষ্কেল 37:4-5
Pobitro Baibel
SBCL
তখন তিনি আমাকে সেই হাড়গুলোর কাছে এই ভবিষ্যদ্বাণী বলতে বললেন, “ওহে শুকনা সব হাড়, তোমরা সদাপ্রভুর বাক্য শোন। প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস ঢুকিয়ে দেব আর তোমরা জীবিত হবে।
Compare
Explore যিহিষ্কেল 37:4-5
2
যিহিষ্কেল 37:6
আমি তোমাদের হাড়ের সংগে হাড় বেঁধে দেব, তোমাদের উপরে মাংস জন্মাব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব। আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’”
Explore যিহিষ্কেল 37:6
3
যিহিষ্কেল 37:3
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানুষের সন্তান, এই হাড়গুলো কি বেঁচে উঠতে পারে?” আমি বললাম, “হে প্রভু সদাপ্রভু, তুমিই কেবল তা জান।”
Explore যিহিষ্কেল 37:3
4
যিহিষ্কেল 37:1-2
সদাপ্রভুর হাত আমার উপরে ছিল এবং তিনি তাঁর আত্মার দ্বারা আমাকে নিয়ে গিয়ে একটা উপত্যকার মাঝখানে রাখলেন; জায়গাটা হাড়গোড়ে ভর্তি ছিল। তিনি সেগুলোর চারপাশ দিয়ে আমাকে নিয়ে গেলেন। আমি সেই উপত্যকার মধ্যে অনেক হাড়গোড় দেখলাম; সেগুলো ছিল খুব শুকনা।
Explore যিহিষ্কেল 37:1-2
5
যিহিষ্কেল 37:7-8
আমাকে যেমন আদেশ দেওয়া হয়েছিল আমি তখন সেইমতই ভবিষ্যদ্বাণী বললাম। ভবিষ্যদ্বাণী বলবার সময় খট্খট্ শব্দ হতে লাগল এবং হাড়গুলোর প্রত্যেকটা নিজের নিজের হাড়ের সংগে যুক্ত হল। আমি দেখলাম হাড়ের সংগে হাড়ের বাঁধন হল, তার উপরে মাংস হল এবং চামড়া দিয়ে তা ঢাকা পড়ল, কিন্তু তাদের মধ্যে শ্বাস ছিল না।
Explore যিহিষ্কেল 37:7-8