1
যাত্রাপুস্তক 9:16
Pobitro Baibel
SBCL
কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি যেন তোমাকে আমার শক্তি দেখাতে পারি এবং সারা পৃথিবীতে যেন আমার নাম প্রচারিত হয়।
Compare
Explore যাত্রাপুস্তক 9:16
2
যাত্রাপুস্তক 9:1
এর পরে সদাপ্রভু মোশিকে বললেন, “ফরৌণের কাছে গিয়ে বল যে, ইব্রীয়দের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আমার উপাসনা করবার জন্য আমার লোকদের যেতে দাও।
Explore যাত্রাপুস্তক 9:1
3
যাত্রাপুস্তক 9:15
এর মধ্যেই আমি আমার শক্তি ব্যবহার করে তোমার ও তোমার লোকদের উপর এমন এক মড়কের ব্যবস্থা করতে পারতাম যাতে তোমরা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যেতে।
Explore যাত্রাপুস্তক 9:15
4
যাত্রাপুস্তক 9:3-4
তবে মাঠে তোমার ঘোড়া, গাধা, উট, গরু, ভেড়া, ছাগল, এক কথায় তোমার সব পশুপালের উপর আমি শীঘ্রই নিজের হাতে এক ভীষণ মড়কের ব্যবস্থা করব। কিন্তু আমি ইস্রায়েলীয়দের পশুপালগুলোকে মিসরীয়দের পশুপাল থেকে আলাদা করে দেখব। তাদের যে সব পশু আছে তার একটাও মরবে না।’ ”
Explore যাত্রাপুস্তক 9:3-4
5
যাত্রাপুস্তক 9:18-19
সেইজন্য কালকে ঠিক এই সময়ে আমি এমন এক ভয়ংকর শিলাবৃষ্টি পাঠিয়ে দেব যা মিসর দেশের শুরু থেকে আজ পর্যন্ত আর কখনও হয় নি। এইজন্য মাঠে তোমার যত পশু এবং মানুষ আছে লোক পাঠিয়ে তাদের আশ্রয়ের জায়গায় নিয়ে এস। কোন লোক বা পশু ঘরে না এসে যদি মাঠে থেকে যায় তবে শিলের আঘাতে তারা মারা যাবে।’ ”
Explore যাত্রাপুস্তক 9:18-19
6
যাত্রাপুস্তক 9:9-10
সেগুলো মিহি ধূলার মত হয়ে সারা মিসর দেশে নেমে আসবে। তাতে সারা মিসর দেশের মানুষ ও পশুর গায়ে ফোড়া উঠে ঘা হয়ে যাবে।” তখন মোশি ও হারোণ চুল্লী থেকে কালি নিয়ে ফরৌণের সামনে দাঁড়ালেন। মোশি তা আকাশে ছুঁড়ে দিলে পর মানুষ ও পশুর গায়ে ফোড়া উঠে ঘা হয়ে গেল।
Explore যাত্রাপুস্তক 9:9-10