1
ইষ্টের 6:1-2
Pobitro Baibel
SBCL
সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তিনি আদেশ দিলেন যেন তাঁর রাজ্যের ইতিহাস বইখানা তাঁর কাছে আনা হয়। তারপর সেই বইটি তাঁকে পড়ে শোনানো হল। সেখানে দেখা গেল বিগ্থন ও তেরশ নামে রাজার দু’জন দারোয়ান যখন রাজা অহশ্বেরশকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন।
Compare
Explore ইষ্টের 6:1-2
2
ইষ্টের 6:6
হামন ভিতরে আসলে পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “রাজা যাকে সম্মান দেখাতে চান তার প্রতি কি করা উচিত?” তখন হামন মনে মনে ভাবল, তাকে ছাড়া আর কাকেই বা রাজা সম্মান দেখাবেন?
Explore ইষ্টের 6:6
3
ইষ্টের 6:10
তখন রাজা হামনকে আদেশ দিলেন, “তুমি এখনই গিয়ে রাজপোশাক এবং ঘোড়া নিয়ে যেমন বললে রাজবাড়ীর ফটকে বসা সেই যিহূদী মর্দখয়ের প্রতি তেমনই কর। তুমি যা যা বললে তার কোনটাই করতে যেন অবহেলা করা না হয়।”
Explore ইষ্টের 6:10