1
দ্বিতীয় বিবরণ 7:9
Pobitro Baibel
SBCL
কাজেই তোমরা জেনে রেখো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর। তিনি বিশ্বস্ত; যারা তাঁকে ভালবাসে ও তাঁর আদেশগুলো পালন করে তাদের জন্য তিনি যে ব্যবস্থা স্থাপন করেছেন তা তিনি হাজার হাজার পুরুষ পর্যন্ত রক্ষা করেন এবং তাদের প্রতি তাঁর অটল ভালবাসা দেখান।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 7:9
2
দ্বিতীয় বিবরণ 7:6
তোমরা এমন একটি জাতি যাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা হয়েছে। তোমরা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিজের লোক ও সম্পত্তি হও সেইজন্য পৃথিবীর সমস্ত জাতির মধ্য থেকে তিনি তোমাদের বেছে নিয়েছেন।
Explore দ্বিতীয় বিবরণ 7:6
3
দ্বিতীয় বিবরণ 7:8
তিনি তা করেছেন তোমাদের প্রতি তাঁর অটল ভালবাসার জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে শপথ করেছিলেন তা রক্ষা করবার জন্য। সেইজন্যই তিনি শক্তিশালী হাত ব্যবহার করে তোমাদের বের করে এনেছেন এবং মিসরের রাজা ফরৌণের হাত থেকে আর গোলামীর দেশ থেকে তোমাদের মুক্ত করেছেন।
Explore দ্বিতীয় বিবরণ 7:8
4
দ্বিতীয় বিবরণ 7:7
“অন্য জাতির চেয়ে তোমাদের লোকসংখ্যা বেশী মনে করে যে সদাপ্রভু তোমাদের সংগে নিজেকে ভালবাসার বাঁধনে বেঁধেছেন কিম্বা তোমাদের বেছে নিয়েছেন তা নয়, কারণ অন্য সব জাতির চেয়ে তোমাদের লোকসংখ্যা কম।
Explore দ্বিতীয় বিবরণ 7:7
5
দ্বিতীয় বিবরণ 7:14
অন্য সব লোকদের চেয়ে তোমরা বেশী আশীর্বাদ পাবে। তোমাদের কেউই সন্তানহীন থাকবে না এবং তোমাদের পালের কোন পশুই বাচ্চাহীন থাকবে না।
Explore দ্বিতীয় বিবরণ 7:14