“দেখ, আজ আমি তোমাদের সামনে একটা আশীর্বাদ ও একটা অভিশাপ তুলে ধরছি। আজ আমি তোমাদের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে আদেশগুলো দিলাম তা যদি তোমরা পালন কর, তবে এই আশীর্বাদ তোমাদের হবে। কিন্তু যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশ অমান্য কর এবং যে পথে চলবার আদেশ আমি আজ দিয়েছি তা থেকে সরে গিয়ে তোমাদের কাছে নতুন এমন দেব-দেবতার পিছনে যাও, তবে তোমাদের উপর অভিশাপ পড়বে।