1
দানিয়েল 7:14
Pobitro Baibel
SBCL
সেই মনুষ্যপুত্রকে কর্তৃত্ব, সম্মান ও রাজত্ব করবার ক্ষমতা দেওয়া হল যেন সমস্ত জাতির, দেশের ও ভাষার লোকেরা তাঁর সেবা করে। তাঁর রাজত্ব চিরস্থায়ী; তা শেষ হবে না আর তাঁর রাজ্য কখনও ধ্বংস হবে না।
Compare
Explore দানিয়েল 7:14
2
দানিয়েল 7:13
“রাতের বেলা আমার সেই স্বপ্নের মধ্যে আমি তাকিয়ে মনুষ্যপুত্রের মত একজনকে আকাশের মেঘের মধ্যে আসতে দেখলাম। তিনি সেই বৃদ্ধ জনের কাছে এগিয়ে গেলে পর তাঁকে তাঁর সামনে নিয়ে যাওয়া হল।
Explore দানিয়েল 7:13
3
দানিয়েল 7:27
তারপর রাজত্ব, কর্তৃত্ব ও পৃথিবীর সমস্ত রাজ্যগুলোর শক্তি মহান ঈশ্বরের লোকদের হাতে তুলে দেওয়া হবে। তাঁদের রাজ্য হবে চিরস্থায়ী এবং সব রাজারা তাঁদের সেবা করবে ও তাঁদের বাধ্য হবে।’
Explore দানিয়েল 7:27
4
দানিয়েল 7:18
কিন্তু শেষে মহান ঈশ্বরের লোকেরা কর্তৃত্ব পেয়ে চিরকাল, হ্যাঁ, চিরকাল রাজত্ব করবে।’
Explore দানিয়েল 7:18