সদাপ্রভু আরও বলছেন, “সেই দিনগুলো আসছে যখন এত শস্য জন্মাবে যে, তা সব কাটবার আগে আবার চাষ করবার সময় আসবে এবং এত আংগুর হবে যে, তা সব মাড়াই করবার আগে আবার ফসল লাগাবার সময় আসবে। বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে এবং তা সমস্ত ছোট ছোট পাহাড়গুলোকে যেন ধুয়ে নিয়ে যাবে। বন্দীদশায় থাকা আমার লোক ইস্রায়েলীয়দের আমি ফিরিয়ে আনব; তারা ধ্বংস হয়ে যাওয়া শহরগুলো আবার তৈরী করবে এবং সেগুলোতে বাস করবে। তারা আংগুর ক্ষেত করে আংগুর-রস খাবে; তারা বাগান করে তার ফল খাবে।