উত্তরে আমোষ অমৎসিয়কে বললেন, “আমি নবীও ছিলাম না, নবীর শিষ্যও ছিলাম না; আসলে আমি ছিলাম একজন রাখাল, আর আমি ডুমুর গাছের দেখাশোনাও করতাম। কিন্তু সদাপ্রভু আমাকে ভেড়ার পালের দেখাশোনার কাজ থেকে নিয়ে এসে বললেন, ‘তুমি গিয়ে আমার লোক ইস্রায়েলের কাছে নবী হিসাবে কথা বল।’