1
২ রাজাবলি 20:5
Pobitro Baibel
SBCL
“তুমি ফিরে গিয়ে আমার লোকদের নেতা হিষ্কিয়কে বল যে, তার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমি তোমার প্রার্থনা শুনেছি ও তোমার চোখের জল দেখেছি। আমি তোমাকে সুস্থ করব। এখন থেকে তিন দিনের দিন তুমি সদাপ্রভুর ঘরে যাবে।
Compare
Explore ২ রাজাবলি 20:5
2
২ রাজাবলি 20:3
“হে সদাপ্রভু, তুমি মনে করে দেখ আমি তোমার সামনে কেমন বিশ্বস্তভাবে ও সমস্ত অন্তরের ভক্তি দিয়ে চলাফেরা করেছি এবং তোমার চোখে যা ঠিক তা করেছি।” এই বলে হিষ্কিয় খুব কাঁদতে লাগলেন।
Explore ২ রাজাবলি 20:3
3
২ রাজাবলি 20:1
সেই সময়ে হিষ্কিয় অসুস্থ হয়ে মরবার মত হয়েছিলেন। তখন আমোসের ছেলে নবী যিশাইয় তাঁর কাছে গিয়ে বললেন, “সদাপ্রভু বলছেন যে, আপনি যেন আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন, কারণ আপনি মারা যাবেন, ভাল হবেন না।”
Explore ২ রাজাবলি 20:1
4
২ রাজাবলি 20:6
তোমার আয়ু আমি আরও পনেরো বছর বাড়িয়ে দিলাম। আর আসিরিয়ার রাজার হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব। আমার জন্য ও আমার দাস দায়ূদের জন্য আমি এই শহরকে রক্ষা করব।’ ”
Explore ২ রাজাবলি 20:6