পুরোহিতেরা যখন বাইরে আসলেন তখন তূরী বাদকেরা ও গায়কেরা একসংগে এক সুরে সদাপ্রভুর গৌরব করলেন ও তাঁকে ধন্যবাদ দিলেন। তূরী, করতাল ও অন্যান্য বাজনার সংগে তাঁরা জোরে জোরে সদাপ্রভুর উদ্দেশে এই গান করলেন,
“তিনি মংগলময়,
তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
সেই সময় সদাপ্রভুর ঘর মেঘে ভরে গেল। সেই মেঘের জন্য পুরোহিতেরা তাঁদের সেবা-কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় ঈশ্বরের ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।