1
২ বংশাবলি 20:15
Pobitro Baibel
SBCL
যহসীয়েল বললেন, “হে রাজা যিহোশাফট ও আপনারা যারা যিহূদা আর যিরূশালেমে বাস করেন, সবাই শুনুন। সদাপ্রভু আপনাদের কাছে এই কথা বলছেন, ‘এই বিরাট সৈন্যদল দেখে তোমরা ভয় পেয়ো না বা নিরাশ হোয়ো না। এই যুুদ্ধ ঈশ্বরের, তোমাদের নয়।
Compare
Explore ২ বংশাবলি 20:15
2
২ বংশাবলি 20:17
এই যুদ্ধ তোমাদের করতে হবে না। হে যিহূদা ও যিরূশালেমের লোকেরা, তোমরা সারি বেঁধে দাঁড়ায়ো এবং সদাপ্রভু তোমাদের কিভাবে উদ্ধার করেন তা দেখো। তোমরা ভয় কোরো না, নিরাশ হয়ো না। তোমরা কালকে গিয়ে তাদের মুখোমুখি হবে আর সদাপ্রভু তোমাদের সংগে থাকবেন।’ ”
Explore ২ বংশাবলি 20:17
3
২ বংশাবলি 20:12
হে আমাদের ঈশ্বর, তুমি কি তাদের বিচার করবে না? এই যে বিরাট সৈন্যদল আমাদের আক্রমণ করতে আসছে তাদের মুখোমুখি হওয়ার শক্তি আমাদের নেই। কি করতে হবে তা আমরা জানি না, কিন্তু আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি।”
Explore ২ বংশাবলি 20:12
4
২ বংশাবলি 20:21
যিহোশাফট লোকদের সংগে পরামর্শ করে সদাপ্রভুর উদ্দেশে গান ও তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার গৌরব করবার জন্য লোকদের নিযুক্ত করলেন যেন তারা সৈন্যদলের আগে আগে এই কথা বলতে বলতে যায়, “সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।”
Explore ২ বংশাবলি 20:21
5
২ বংশাবলি 20:22-23
লোকেরা যখন গান করতে ও গৌরব করতে লাগল তখন সদাপ্রভু যিহূদার লোকদের সংগে যুদ্ধ করতে আসা অম্মোন ও মোয়াব এবং সেয়ীর পাহাড়ের লোকদের বিরুদ্ধে সৈন্যদের ওৎ পেতে বসিয়ে রাখলেন। সেই সময় অম্মোন ও মোয়াবের লোকেরা সেয়ীর পাহাড়ের লোকদের বিরুদ্ধে উঠে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলল। সেয়ীরের লোকদের মেরে ফেলবার পর তারা একে অন্যকে মেরে ফেলতে লাগল। এইভাবে তারা হেরে গেল।
Explore ২ বংশাবলি 20:22-23
6
২ বংশাবলি 20:3
এতে যিহোশাফট ভয় পেয়ে স্থির করলেন যে, তিনি সদাপ্রভুর কাছে সাহায্য চাইবেন। তিনি যিহূদা দেশের সব জায়গায় উপবাস ঘোষণা করলেন।
Explore ২ বংশাবলি 20:3
7
২ বংশাবলি 20:9
‘যদি কোন বিপদ আমাদের উপরে আসে- তা যুদ্ধ বা শাস্তি কিম্বা মড়ক অথবা দুর্ভিক্ষ হোক- তবে আমরা তখন এই ঘরের সামনে, অর্থাৎ তোমার সামনে দাঁড়াব, কারণ তুমি এই ঘরে বাস কর। আমাদের কষ্টের সময় আমরা তোমার কাছে কাঁদব, আর তুমি আমাদের কথা শুনে আমাদের উদ্ধার করবে।’
Explore ২ বংশাবলি 20:9
8
২ বংশাবলি 20:16
আগামী কাল তোমরা তাদের বিরুদ্ধে বের হবে। তখন তারা সীস নামে পাহাড়ের পথ দিয়ে উঠে আসবে। তোমরা যিরূয়েল নামে মরু-এলাকার কাছে উপত্যকার শেষের দিকে তাদের পাবে।
Explore ২ বংশাবলি 20:16
9
২ বংশাবলি 20:4
যিহূদার লোকেরা সদাপ্রভুর সাহায্য চাইবার জন্য এসে একত্র হল; এমন কি, যিহূদার সমস্ত গ্রাম থেকেও লোকেরা এসেছিল।
Explore ২ বংশাবলি 20:4