1
1 থিষলনীকীয় 4:17
Pobitro Baibel
SBCL
তার পরে আমরা যারা জীবিত ও বাকী থাকব, আমাদেরও আকাশে প্রভুর সংগে মিলিত হবার জন্য তাদের সংগে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সংগে থাকব।
Compare
Explore 1 থিষলনীকীয় 4:17
2
1 থিষলনীকীয় 4:16
জোর গলায় আদেশের সংগে এবং প্রধান দূতের ডাক ও ঈশ্বরের তূরীর ডাকের সংগে প্রভু নিজেই স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে।
Explore 1 থিষলনীকীয় 4:16
3
1 থিষলনীকীয় 4:3-4-5
ঈশ্বরের ইচ্ছা এই-তোমরা পবিত্র হও, অর্থাৎ সব রকম ব্যভিচার থেকে দূরে থাক, আর যারা ঈশ্বরকে জানে না সেই অযিহূদীদের মত দেহের কামনার বশে না চলে তোমরা প্রত্যেকে নিজের দেহকে পবিত্রভাবে সম্মানের সংগে দমনে রাখতে শেখ।
Explore 1 থিষলনীকীয় 4:3-4-5
4
1 থিষলনীকীয় 4:14
আমরা যখন বিশ্বাস করি যীশু মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন তখন আমরা এও বিশ্বাস করি, যারা যীশুর সংগে যুক্ত হয়ে মারা গেছে ঈশ্বর তাদেরও যীশুর সংগে নিয়ে যাবেন।
Explore 1 থিষলনীকীয় 4:14
5
1 থিষলনীকীয় 4:11
আমরা তোমাদের যে আদেশ দিয়েছি সেইমত শান্ত জীবন কাটাতে, নিজের কাজে ব্যস্ত থাকতে এবং নিজের হাতে পরিশ্রম করতে বিশেষভাবে আগ্রহী হও
Explore 1 থিষলনীকীয় 4:11
6
1 থিষলনীকীয় 4:7
কারণ ঈশ্বর অশুচি ভাবে চলবার জন্য আমাদের ডাকেন নি, পবিত্রভাবে চলবার জন্যই ডেকেছেন।
Explore 1 থিষলনীকীয় 4:7