কাজেই ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতারা একত্র হলেন এবং রামায় গিয়ে শমূয়েলকে বললেন, “দেখুন, আপনি বুড়ো হয়ে গেছেন আর আপনার ছেলেরাও আপনার পথে চলছে না, তাই আপনি অন্যান্য জাতিদের মত আমাদের শাসন করবার জন্য একজন রাজা নিযুক্ত করুন।”
“আমাদের শাসন করবার জন্য একজন রাজা নিযুক্ত করুন,” লোকদের এই কথাটা শমূয়েলের কাছে ভাল মনে হল না। সেইজন্য তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন।