পরদিন অস্দোদের লোকেরা খুব ভোরে উঠে দেখল দাগোন সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তারা তখন দাগোনের মূর্তিটা তুলে নিয়ে তার জায়গায় রাখল। তার পরের দিনও তারা খুব ভোরে উঠে দেখল দাগোন সদাপ্রভুর সিন্দুকের সামনে মাটিতে উবুড় হয়ে পড়ে আছে। তার মাথা ও হাত ভেংগে দরজার চৌকাঠের উপর পড়ে আছে, কেবল দেহের বাকী অংশটুকু আস্ত আছে।