এদিকে শৌলের ছেলে যোনাথন হরেশে দায়ূদের কাছে গিয়ে তাঁকে ঈশ্বরের উপর নির্ভর করতে উৎসাহ দিলেন। যোনাথন বললেন, “তুমি ভয় কোরো না; আমার বাবা শৌলের হাতে তুমি ধরা পড়বে না। তুমিই ইস্রায়েল দেশের উপরে রাজত্ব করবে, আর আমার স্থান হবে তোমার পরেই। আমার বাবাও সেই কথা জানেন।”