লোকদের কথা শুনবার পর ঈশ্বরের আত্মা শৌলের উপর আসলেন, আর তিনি রাগে জ্বলে উঠলেন। তিনি দু’টা গরু নিয়ে টুকরা টুকরা করে কাটলেন। তারপর সেই টুকরাগুলো লোক দিয়ে ইস্রায়েল দেশের সব জায়গায় পাঠিয়ে দিলেন এবং তাদের এই কথা ঘোষণা করতে বললেন, “যে কেউ শৌল ও শমূয়েলের সংগে যোগ না দেবে তার গরুর অবস্থা এই রকম হবে।” সদাপ্রভু ইস্রায়েলীয়দের মনে একটা ভয় জাগিয়ে দিলেন, আর তারা সবাই এক হয়ে বের হয়ে আসল।