যাত্রা 39

39
দাঙর্‌ ধর্মগোরুবোর্‌ পোজাক্‌
1পবিত্র তাম্বুল-ঘরত্‌ সেবা-কামর্‌ অক্তত্‌ পিনিবাত্তে তারা য়েল্, বিগুনি আর রাঙা রঙয়র্‌ সুদোলোই পোজাক্‌ বুনিলাক। লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন গুরি উগুম্‌ দিয়্যে সে মজিম্ তারা হারোণত্তে ধর্মগুরুর্‌ কামত্তে পবিত্র পোজাক্‌ বানেলাক্। 2সনা আর য়েল্, বিগুনি আর রাঙা রংয়র্‌ সুদো আর পাগেয়্যে মসীনা সুদোলোই বৎসলেলে এফোদতুয়ো বানেল। 3তারা সনা পিদেইনে পাদল্‌ বাবোত্যে পাত্‌ বানেলাক আর সিয়েন্‌ সুদো ধোক্ক্যেন গুরি কাবিলাক যেনে য়েল্, বিগুনি আর রাঙা রঙয়র্‌ সুদো আর মসীনা সুদোর্‌ লগে সনার্‌ সুদোয়ো বেবহার্‌ গরা যায়। ইয়েন্‌ এক্কান্‌ কাবিল্‌ আদর্‌ কাম্‌। 4এফোদর্‌ কলারান্‌ বানি রাগেবাত্তে ফিতে বানেইনে এফোদর্‌ দ্বিকোণাত্‌ জরা দিয়্যে অলঅ‌। 5এফোদর্‌ লগে জড়া লাগেয়্যে কমরর্‌ ফিতেগান্‌অ‌ চাদে এফোদ ধোক্ক্যেন অলঅ‌। সিয়েন্‌অ সনা আর য়েল্, বিগুনি আর রাঙা রংয়র্‌ সুদো আর পাগেয়্যে মসীনা সুদোলোই বানা অলঅ‌। লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন উগুম্‌ দিয়্যে সেধোক্ক্যেনই বেক্কানি গরা অলঅ‌।
6-7সে পরেদি তারা সনার্‌ জালি উগুরে দ্বিবে বৈদূর্যমণি বোজেলাক্। যেধোক্ক্যেন গুরিনে সীলমহ্‌রুন খোদাই গুরিনে বানা অয় সেধোক্ক্যেন গুরি সে পাত্তরুনো উগুরে ইস্রায়েলর্‌ পূঅগুনোর্‌ নাঙানি খোদাই গুরিনে সিয়েনি এফোদর্‌ কলার ফিতেগানি লগে বানি দিয়্যে অলঅ‌। লগেপ্রভু ইস্রায়েলীয়গুনো উগুরে মনযোগ্‌ দিবো, ইয়েনই অলঅ‌ এই পাত্তর্‌ দ্বিবের্‌ উদ্দেশ্য। লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন উগুম্‌ দিয়্যে সেধোক্ক্যেন বেক্কানি গরা অলঅ‌। 8সে পরেদি বুগ-ঢাগনিগান্‌ বানা অলঅ‌। ইয়েন্‌ এক্কান্‌ কাবিল্‌ আঢর্‌ কাম্‌। এফোদ ধোক্ক্যেন সিয়েন সনা আর য়েল্, বিগুনি আর রাঙা রংয়র্‌ সুদো আর পাগেয়্যে মসীনা সুদোলোই বানা অলঅ‌। 9ইয়েন্‌ লাম্বায়্‌ এক বিঘোত্‌ আর পাদাজ্জ্যে এক বিঘোত্‌ এক্কান্‌ চের্‌কুন্যে দ্বিভাজ্‌ গোজ্যে কাবড়। 10ইয়েন উগুরে তারা চের্‌ সুর্ মংগা পাত্তর্‌ বোজেলাক। পত্তম সুরোত্‌ থেলঅ‌ সার্দীয়মণি, পীতমণি আর পান্না; 11দ্বিলম্বর সুরোত্‌ চুণি, নীলকান্তমণি আর হীরা; 12তিন লম্বর্‌ সুরোত্‌ গোমেদ, অকীকমণি আর পদ্মরাগ, 13আর চের্‌ লম্বর সুরোত্‌ পোখরাজ, বৈদূর্যমণি আর সূর্যকান্তমণি। পাত্তরুন্‌ সনার্‌ জালি জালি উগুরে বজা অলঅ‌। 14ইস্রায়েলর্‌ বারজন্‌ পূঅত্তেই বেক্কুনে বারবুয়ো পাত্তর্‌ বজা অলঅ‌। সিগুনোর্‌ এক এক্কো ভিদিরে বারবো গুট্টিত্তুন এক্কান গুরি নাঙ্‌ খোদাই গরা ওইয়্যে, যেধোক্ক্যেনগুরি সীলমহ্‌রুন খোদাই গরা অয়।
15বুগ-ঢাগিবাত্তেই তারা খাটি সনা দুড়ি ধোক্ক্যেন পাগেইনে দ্বিয়েন্‌ শিগোল্‌ বানেলাক। 16তারা দ্বিবে সনার্‌ জালি আর দ্বিবে সনার্‌ হেবা বানেলাক্‌ আর হেবা দ্বিবে বুগ্‌-ঢাগনি উগুরে দ্বিকোণাত্‌ বোজেই দিলাক্, 17আর শিগোল দ্বিয়েন্‌ সেই হেবা দ্বিবে লগে আক্‌সোই দিলাক্। 18এফোদর্‌ মুজুঙেন্দি কলার ফিতেন উগুরে সনার্‌ জালিগান লগে শিগোলর্‌ অন্য কট্টাবো আক্‌সো দিয়্যে অলঅ‌। 19সিয়েনবাদে তারা আরঅ‌ দ্বিবে সনার্‌ হেবা বানেইনে বুগ-ঢাগনিগানর্‌ অন্য দ্বিবে কোণাত্‌ বোজেই দিলাক্। এই দ্বিবে থেলাক্ এফোদ ইদু বুগ-ঢাগনিগানর্‌ তলাত্‌। 20সিয়েন বাদে তারা আরঅ‌ দ্বিবে সনার্‌ হেবা বানেইনে এফোদ কলার ফিতেয়ানর্‌ সোজাসুজি তলেন্দি এফোদ ফারদ্‌ দুড়িগানর্‌ ঠিগ্ উগুরে যে সিলেইয়ান্‌ আঘে তার্‌ কায়-কুরে লাগেই দিয়্যে অলঅ‌। 21সে পরেদি বুগ-ঢাগনিগানর্‌ তলাত্‌ হেবাবোর্‌ লগে ফারদ্‌ দুড়ির্‌ হেবাবো য়েল্ দুড়িলোই বাঁনি দিয়্যে অলঅ‌। সেক্কে বুগ্‌-ঢাগনিয়ান এফোদ উগুরে ঠিগ্ জাগানত্‌ রলঅ‌। লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন উগুম্‌ দিয়্যে সেধোক্ক্যেন গুরি বেক্কানি গরা অলঅ‌।
ধর্মগুরুগুনোর্‌ অন্য পোজাক
22এফোদর্‌ তলেন্দি উরিবার্‌ লাম্বা সুলুম্মো বেক্কান্‌ তারা য়েল্ সুদোলোই বুনি নেযেলাক্‌। 23মাদাবো ভোরেবাত্তে সিলুম্মোর মোধ্যেন্দিগান্‌ খুলো থেলঅ আর যেনে সিবে ফাদি ন-যায়্‌ সেনত্তে সিবের্‌ চেরোকিত্তে ফিতে ধোক্ক্যেন গুরি বুনি নেযা অলঅ‌। 24য়েল্, বিগুনি আর রাঙা রংয়র্‌ পাগেয়্যে সুদোলোই ডালিম্‌ ফল বানেইনে এই সুলুম্মোর্‌ তলেন্দি কাজানর্ চেরোকিত্তে দুলেই দিয়্যে অলঅ‌। 25সে পরেদি খাটি সনালোই ঘন্টা বানেইনে সেই ডালিমুনোর্‌ সেরে সেরে লাগেই দিয়্যে অলঅ‌। 26সেবা-কামর্‌ অক্তত্‌ উরিবার্‌ এই সিলুম্মোর্‌ তলেন্দি বেক্‌ কাজানিত্‌ ধোজ্যে থেলঅ এক্কোত্‌ ধরে ডালিম আর এক্কোত্‌ ধরে ঘন্টা। লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন উগুম্‌ দিয়্যে সেধোক্ক্যেন গুরি বেক্কানি গরা অলঅ‌।
27হারোণ আর তার পূঅগুনত্যেই মসীনা সুদোলোই সিলুম বুনো অলঅ‌। 28তারার্‌ খবঙানি আর মাদাত্‌ তোক্কেগুন মসীনা সুদোলোই বানেই দিয়্যে অলঅ‌ আর জাংগিগুন পাগেয়্যে মসীনা সুদোলোই বানেই দিয়া অলঅ‌ । 29তারার্‌ কমর-বানোনিগানি পাগেয়্যে মসীনা সুদো আর য়েল্, বিগুনি আর রাঙা রংয়র্‌ সুদোলোই বানা অলঅ‌। ইয়েন্‌ এক্কান্‌ নক্‌শা গোজ্যে জিনিস লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন উগুম্‌ দিয়্যে সেধোক্ক্যেন গুরি বেক্কানি গরা অলঅ‌।
30সে পরেদি তারা খাটি সনালোই এক্কান পাত্‌ বানেলাক্‌। ইবে এক্কো পবিত্র মুকুট। সীলমহ্‌র খোদাই গোজ্যেদে ধোক্ক্যেন গুরি সেই পাত্তান উগুরে এ কধাগান্‌ খুড়িনে লেগা অলঅ‌, “লগেপ্রভুর্‌ নাঙে ফারক্‌ গুরি রাগানা।” 31লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন গুরি উগুম্‌ দিয়্যে সে মজিম্ সিয়েন্‌ তারা য়েল্ দুড়িলোই খবঙানর্‌ লগে বানি দিলাক্।
মোশি থেবার্‌-তাম্বুলর্ পযাপিরানি চেলঅ
32এধোক্ক্যেন গুরিই থেবার-তাম্বুলর, অত্তাৎ মিলন-তাম্বুলর্ বেক্কানি বানানার্‌ কাম্‌ থুম্‌ অলঅ‌। লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন গুরি উগুম দিয়্যে সেধোক্ক্যেন গুরি ইস্রায়েলীয়গুনে বেক্‌ কামানি গুরিলাক্‌। 33পরেদি তারা সেই থেবার্‌-তাম্বুলানত্যে বানেয়্যে বেক্কানি মোশি ইদু নেযেলাক্। সিয়েনি অলঅ‌ থেবার-তাম্বুলান আর তার্ পযাপিরানি, হেবা, ফ্রেম, লাগাড়া, খুদো আর টেং-বদঙ্‌; 34রাঙা রং গোজ্যে ভেড়াছাগলর্‌ চাম্‌ আর ডলপিনোর্‌ চামর্‌ ছালানি দ্বিয়েন্‌ আর দাঙর পবিত্র জাগায়ান ঢাগিবার্‌ পর্দাগান; 35লুদিক্কো সুদ্দো সাক্ষ্য-সুন্দুক আর তার ঢাগনিগান্‌; 36টেবিল আর তার পযাপিরানি আর লগেপ্রভুর্‌ মুজুঙো-রুটি; 37চেরাগ সুরুন সুদ্দো খাটি সনার্‌ চেরাগবদং আর সিবের্‌ পযাপিরানি আর পহর্‌ দিবার্‌ তেলান্‌; 38সনার্‌ ডালিপূজো, অভিষেকর তেল, তুম্বাজ ধূপ আর থেবার-তাম্বুলর দোরানর্‌ পর্দাগান; 39পিদোলর্‌ কানা কানা পিলে আর পিদোলর্‌ ডালিঘর, তার্‌ লুদিক্কুন্‌ আর তার্‌ বেক্‌ বাজোন-কদরাগুন; গাবালা আর সিগুন্‌ বোজেবার্‌ আসনান্‌; 40উদোনর্‌ খুদো, টেং-দানি আর তার্‌ পর্দাগান আর উদোনত্‌ চোমেবার্‌ দোরানর্‌ পর্দাগান; উদোনর্‌ পর্দাগানর্‌ পাইপ্পো আর দুড়িগান; থেবার্‌-তাম্বুল, অত্তাৎ মিলন-তাম্বুলর্ বেক্‌ সাজেবার পযাপিরানি; 41পবিত্র তাম্বুল-ঘরত্‌ সেবা-কামত্তেই পোজাক্‌, অত্তাৎ ধর্মগুরু হারোণত্তেই বুন্যে পবিত্র পোজাক আর তার্‌ পূঅগুনোর ধর্মগুরু ইজেবে সেবা-কামর্‌ পোজাক।
42লগেপ্রভু মোশিরে যেধোক্ক্যেন উগুম্‌ দিয়্যে সেধোক্ক্যেন ইস্রায়েলীয়গুনে বেক্‌ কামানি গুরিলাক্। 43মোশি তারার্‌ বেক্‌ কামানি দেগিনেই বুঝিলোদে, লগেপ্রভুর উগুম মজিম্‌ বেক্‌ কামানি গরা ওইয়্যে। সেক্কে মোশি ইস্রায়েলীয়গুনোরে আশিদ্‌বাদ গুরিলো।

Subratllat

Copia

Compara

Comparteix

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió