সফনিয় ভূমিকা

ভূমিকা
রাজা যোশিয়ের রাজত্বকালে (৬৪০-৬০৯ খ্রীঃপূঃ) সফনিয় ভবিষ্যদ্বাণী করেছিলেন। সম্ভবতঃ তিনি যিরূশালেম থেকে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণীর ঐতিহাসিক পটভূমি দ্বিতীয় রাজাবলি ২১-২৩ অধ্যায়ে এবং যিরমিয়ের প্রথম দিকের অধ্যায়গুলোতে পাওয়া যায়। সফনিয় নামে তাঁর এই ছোট বইটিতে তিনি সাতবার “সদাপ্রভুর দিন” কথাটা ব্যবহার করেছেন। বইটির প্রধান বিষয়বস্তু হল, সদাপ্রভুর দিনে সমস্ত জাতির অবাধ্যতার জন্য তাদের উপর ঈশ্বরের শাস্তি দেওয়া হবে। যিহূদারও বিচার হবে। সফনিয় বলেছেন যে, ঈশ্বর তাঁর পাওনা ভক্তি পাবার জন্য আগ্রহী। তাঁর লোকদের প্রতিমাপূজার জন্য তিনি অসন্তুষ্ট হন। ঈশ্বর যে ন্যায়বিচার করেন (৩:৫ পদ) এবং তাঁর লোকদের শত্রুদের উপর বিজয়ী হন (৩:১৫ পদ) তা তিনি দেখিয়ে দেবেন।
বিষয়-সংক্ষেপ:
(ক) বিচার করবার জন্য ঈশ্বরের দৃঢ় সংকল্প (১:১-১৮ পদ)
(খ) যিহূদাকে পাপ থেকে মন ফিরাতে বলা (২:১-৩ পদ)
(গ) অযিহূদী জাতিদের ধ্বংস (২:৪-১৫ পদ)
(ঘ) যিরূশালেম ও অন্যান্য জাতিদের জন্য দুঃখপ্রকাশ (৩:১-৮ পদ)
(ঙ) যারা বিশ্বস্ত ছিল তাদের কাছে সান্ত্বনার সংবাদ (৩:৯-২০ পদ)

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце