নহূম ভূমিকা

ভূমিকা
নহূম আসিরীয় সাম্রাজ্যের রাজধানী নীনবীর বিরুদ্ধে লিখেছিলেন। এই বইয়ে সামাজিক শক্তি, অত্যাচারের অভ্যাস ও অহংকারের উপর জোর দেবার জন্য আসিরিয়াকে দোষী করা হয়েছিল। নীনবীর অবস্থা দেখে জগতের সমস্ত দেশগুলোর শিক্ষা লাভ করা উচিত। ইস্রায়েলীয়দের পাপের শাস্তির জন্য ঈশ্বর যদিও আসিরীয়দের ব্যবহার করেছিলেন তবুও তাদের ক্ষমতার অপব্যবহারের জন্য তারা নিজেরা শাস্তি পাবার উপযুক্ত হয়েছিল। আসিরীয়দের জন্য নহূমের দেওয়া শাস্তির সংবাদ এবং ঈশ্বরের লোকদের পুনস্থাপনের সংবাদ যিহূদাকে সান্ত্বনা ও উৎসাহ দান করেছিল। যোনা থেকে আমরা নীনবীর লোকদের অনুতাপের কথা এবং ঈশ্বর যে তাদের শাস্তি দিতে দেরি করেছিলেন তা জানতে পারি। নহূম থেকে আমরা জানতে পারি যে, নীনবীয়েরা পরে তাদের পুরানো পথে ফিরে গিয়েছিল আর ঈশ্বর সেই শাস্তি তাদের দিয়েছিলেন। ঈশ্বরের প্রতি এক পুরুষের বাধ্যতা কখনও তার পরের পুরুষের বাধ্যতার নিশ্চয়তা দিতে পারে না।
বিষয় সংক্ষেপ:
(ক) বিচারক হিসাবে ঈশ্বর কেমন (১:১-৮ পদ)
(খ) নীনবীর সর্বনাশের নিশ্চয়তা (১:৯-১৫পদ)
(গ) নীনবী আক্রমণের বর্ণনা (২ অধ্যায়)
(ঘ) শহর ধ্বংস করবার জন্য ঈশ্বরের সংকল্প (৩ অধ্যায়)

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце