হোশেয় 11
11
ইস্রায়েলের প্রতি ঈশ্বরের ভালবাসা
1সদাপ্রভু বলছেন, “ইস্রায়েলের ছেলেবেলায় আমি তাকে ভালবাসতাম এবং মিসর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম। 2কিন্তু আমি ইস্রায়েলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু-উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল। 3আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমিই তাকে কোলে নিতাম; কিন্তু তার লোকেরা বুঝল না যে, আমিই তাদের সুস্থ করেছিলাম। 4আমি স্নেহের দড়ি ও ভালবাসার বাঁধন দিয়ে তাদের চালাতাম; তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নীচু হয়ে তাদের খাওয়াতাম।
5“ইস্রায়েলীয়েরা মন ফিরাতে রাজী হয় নি বলে তারা মিসরে ফিরে যাবে না, বরং আসিরিয়া তাদের উপর রাজত্ব করবে। 6তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে; তাতে তাদের ফটকগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে। 7আমার লোকেরা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে। সেইজন্য তারা মহান ঈশ্বরকে, অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না।
8“ইফ্রয়িম, আমি কি করে তোমাকে ত্যাগ করব? ইস্রায়েল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদ্মার ও সবোয়িমের মত ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সব করুণা জেগে উঠেছে। 9আমার ভয়ংকর ক্রোধ আমি প্রকাশ করব না, ইফ্রয়িমকে আর ধ্বংস করব না, কারণ আমি ঈশ্বর, মানুষ নই; আমি তোমার মধ্যে থাকা সেই পবিত্রজন। আমি ক্রোধ নিয়ে আসব না। 10তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মত ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে। 11মিসর থেকে পাখীর মত, আসিরিয়া থেকে ঘুঘুর মত তারা কাঁপতে কাঁপতে আসবে। আমি তাদের বাড়ী-ঘরে তাদের বসিয়ে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।”
ইস্রায়েল ও যিহূদার পাপ
12সদাপ্রভু বলছেন, “ইফ্রয়িমের মিথ্যা কথা, ইস্রায়েলের ছলনা আমার চারদিকে রয়েছে। যিহূদা ঈশ্বরের, অর্থাৎ সেই বিশ্বস্ত পবিত্রজনের অবাধ্য হয়েছে।
Цяпер абрана:
হোশেয় 11: SBCL
Пазнака
Падзяліцца
Параўнаць
Капіяваць
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000