হোশেয় 10

10
1ইস্রায়েল ছিল একটা ছড়িয়ে যাওয়া লতা; তাতে প্রচুর ফল ধরেছিল। তার ফল যত বেড়েছে তত বেশী সংখ্যায় সে বেদী তৈরী করেছে; তার দেশের যত উন্নতি হয়েছে ততই সে তার পূজার পাথরগুলো সুন্দরভাবে সাজিয়েছে। 2তার লোকদের অন্তর অবিশ্বস্ত; সেইজন্য এখন তাদের দোষের বোঝা বইতে হবে। সদাপ্রভু তাদের বেদীগুলো ভেংগে ফেলবেন এবং তাদের পূজার পাথরগুলো নষ্ট করে দেবেন।
3তারা তখন নিশ্চয় বলবে, “আমরা সদাপ্রভুকে ভয় করি নি বলে আমাদের কোন রাজা নেই। কিন্তু রাজা থাকলেও তিনি আমাদের জন্য কি করতে পারতেন?” 4লোকেরা অনেক বাজে কথা বলে এবং চুক্তি করবার সময় মিথ্যা শপথ করে। কাজেই চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মত মামলা-মোকদ্দমা গজিয়ে ওঠে। 5শমরিয়ায় বাসকারী লোকেরা বৈৎ-আবনের বাছুর-প্রতিমার জন্য ভয় পেয়েছে। তার লোকেরা শোক করছে ও তার প্রতিমাপূজাকারী পুরোহিতেরা বিলাপ করছে, কারণ সেই প্রতিমার জাঁকজমক তাদের কাছ থেকে দূর করা হয়েছে। 6সেটা আসিরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং মহারাজার কর্‌ হিসাবে দেওয়া হয়েছে। সেইজন্য ইফ্রয়িম অসম্মানিত হবে, ইস্রায়েল তার নিজের পরিকল্পনার জন্য লজ্জা পাবে। 7জল যেমন ছোট ডালকে ভাসিয়ে নিয়ে যায় তেমনি শমরিয়া ও তার রাজাকে নিয়ে যাওয়া হবে। 8বৈৎ-আবনের পূজার উঁচু স্থানগুলো, অর্থাৎ ইস্রায়েলের পাপের জায়গাগুলো ধ্বংস হবে। কাঁটাগাছ গজিয়ে উঠে তাদের বেদীগুলো ঢেকে ফেলবে। তখন তারা বড় বড় পাহাড়কে বলবে, “আমাদের ঢেকে ফেল” আর ছোট ছোট পাহাড়কে বলবে, “আমাদের উপরে পড়।”
9সদাপ্রভু বলছেন, “হে ইস্রায়েল, গিবিয়ায় যখন তুমি পাপ করেছিলে তখন থেকেই তুমি পাপ করে আসছ, আর পাপের মধ্যেই তুমি রয়ে গেছ। যুদ্ধ কি গিবিয়ায় অন্যায়কারীদের নাগাল পাবে না? 10আমার যখন খুশী তখন আমি তাদের শাস্তি দেব; তাদের দু’টা পাপের দরুন তাদের বাঁধবার জন্য বিভিন্ন জাতি তাদের বিরুদ্ধে একত্র হবে। 11ইফ্রয়িম একটা শিক্ষা পাওয়া গাভী যে শস্য মাড়াই করতে ভালবাসে, কিন্তু আমি তার সুন্দর গলার উপরে জোয়াল তুলে দেব। ইফ্রয়িম হবে আমার চাষ করবার গরু এবং যিহূদা আমার লাংগল টানবে, আর যাকোব মাটি ভাংগার কাজ করবে।”
12তোমরা নিজেদের জন্য ন্যায়ের বীজ বোন, বিশ্বস্ততার ফসল কাট এবং তোমাদের চাষ-না-করা অন্তর ভাংগ, কারণ সদাপ্রভুর দিকে ফিরবার সময় হয়েছে। যখন তোমরা তা করবে তখন তিনি এসে তোমাদের উপরে সততার বৃষ্টি দেবেন। 13কিন্তু তোমরা তো দুষ্টতা লাগিয়েছ, মন্দের ফসল কেটেছ আর ছলনার ফল খেয়েছ। তোমরা নিজেদের শক্তি ও অনেক যোদ্ধার উপর নির্ভর করেছ; 14সেইজন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধের হৈ চৈ উঠবে এবং তোমাদের সব দুর্গগুলো ধ্বংস হয়ে যাবে, যেমন করে শল্‌মন যুদ্ধের দিনে বৈৎ-অর্বেল ধ্বংস করেছিল। সেই দিন ছেলেমেয়েদের সংগে মায়েদের মাটিতে আছাড় মারা হয়েছিল। 15হে বৈথেল, তোমার প্রতি তেমনই ঘটবে, কারণ তোমার দুষ্টতা খুব বেশী। ভোর হলে পর ইস্রায়েলের রাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হবে।

Цяпер абрана:

হোশেয় 10: SBCL

Пазнака

Падзяліцца

Параўнаць

Капіяваць

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце