যিহিষ্কেল 31

31
লেবাননের এরস গাছ
1আমাদের বন্দীদশার এগারো বছরের তৃতীয় মাসের প্রথম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে প্রকাশিত হল, 2“হে মানুষের সন্তান, মিসরের রাজা ফরৌণ ও তার সমস্ত লোকদের বল, ‘জাঁকজমকের দিক থেকে তুমি কার সমান? 3আসিরিয়ার কথা চিন্তা করে দেখ, সে একদিন লেবাননের এরস গাছ ছিল। তার সুন্দর সুন্দর ডালপালা বনে ঘন ছায়া ফেলত; সে খুব উঁচু ছিল, তার মাথা যেন আকাশ ছুঁতো। 4প্রচুর জল তাকে পুষ্ট করে তুলেছিল, গভীর ফোয়ারা তাকে লম্বা করেছিল; ফোয়ারার স্রোত তার জায়গার চারপাশ দিয়ে বয়ে যেত এবং তার নালাগুলো বনের সব গাছগুলোকে জল দিত। 5এইভাবে বনের সব গাছের চেয়ে সে উঁচু হয়ে উঠল; প্রচুর জল পাওয়ার দরুন তার অনেক বড় বড় ডাল হল এবং ডালপালাগুলো লম্বা হয়ে ছড়িয়ে পড়ল। 6আকাশের সব পাখীরা তার ডালপালায় বাসা বাঁধল আর বনের সব পশুরা তার ডালপালার নীচে বাচ্চা দিত; তার ছায়ায় বাস করত সমস্ত বড় বড় জাতি। 7তার ছড়িয়ে পড়া ডালপালার সৌন্দর্যে সে মহান ছিল, কারণ তার শিকড়গুলো নীচে প্রচুর জলের কাছে গিয়েছিল। 8ঈশ্বরের বাগানের এরস গাছগুলোও তার সংগে পাল্লা দিতে পারত না। বেরস গাছের ডালপালাও তার বড় বড় ডালের সমান ছিল না; তার ডালপালার সংগে আর্মোণ গাছের তুলনা হত না। মোট কথা, ঈশ্বরের বাগানের কোন গাছই সৌন্দর্যে তার সমান ছিল না। 9প্রচুর ডালপালা দিয়ে আমি তাকে সুন্দর করেছিলাম; সে ছিল এদনে ঈশ্বরের বাগানের সব গাছের হিংসার পাত্র।
10“‘এখন আমি প্রভু সদাপ্রভু বলছি, সে উঁচু হয়েছে, তার মাথা যেন আকাশ ছুঁয়েছে, আর সে লম্বা বলে তার অহংকার হয়েছে। 11সেইজন্য আমি তাকে জাতিদের শাসনকর্তার হাতে তুলে দিয়েছি; তার মন্দতা অনুসারে সে তার সংগে ব্যবহার করবে। আমি তাকে অগ্রাহ্য করেছি। 12জাতিদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকেরা তাকে কেটে ফেলে রেখে গেছে। তার বড় বড় ডালগুলো পাহাড়ে পাহাড়ে ও সব উপত্যকাগুলোতে পড়েছে; তার ডালপালাগুলো ভেংগে দেশের সব জলের স্রোতের মধ্যে পড়ে আছে। পৃথিবীর সব জাতিরা তার ছায়া থেকে বের হয়ে তাকে ফেলে চলে গেছে। 13সেই পড়ে যাওয়া গাছে আকাশের সব পাখীরা এসে রইল এবং বনের সব পশুরাও তার ডালপালার কাছে থাকল। 14তার ফলে জলের ধারের অন্য কোন গাছ অহংকারে উঁচু হবে না, তার মাথা আকাশ ছোঁবে না এবং সে এত উঁচুতেও পৌঁছাবে না। তারা সবাই মানুষের মত মৃত্যুর অধীন; তারা পৃথিবীর গভীরে, অর্থাৎ মৃতস্থানে নেমে যাবার জন্য ঠিক হয়ে আছে।
15“‘আমি প্র্রভু সদাপ্রভু আরও বলছি, যেদিন সে মৃতস্থানে নেমে গেল সেই দিন তার জন্য শোকের চিহ্ন হিসাবে সেই গভীর ফোয়ারা আমি ঢেকে দিলাম; আমি তার সব স্রোত থামিয়ে দিলাম, তাতে তার সব জল বন্ধ হয়ে গেল। এর জন্য আমি লেবাননকে শোক করালাম আর তার বনের প্রত্যেকটি গাছ শুকিয়ে গেল। 16মৃত লোকদের সংগে আমি যখন তাকে মৃতস্থানে নামিয়ে দিলাম তখন তার পড়ে যাবার শব্দে জাতিরা কেঁপে উঠল। তখন এদনের সব গাছ, লেবাননের বাছাই করা ও সেরা গাছ এবং ভালভাবে জল পাওয়া সব গাছ পৃথিবীর গভীরে সান্ত্বনা পেল। 17যারা তার ছায়ায় বাস করত, অর্থাৎ জাতিদের মধ্যে তার বন্ধুরা তার সংগে মৃতস্থানে যুদ্ধে নিহত লোকদের কাছে নেমে গেল।
18“‘হে ফরৌণ, জাঁকজমক ও গৌরবের দিক দিয়ে এদনের গাছপালার মধ্যে একটাও তোমার সমান নয়। তবুও এদনের গাছপালার সংগে তোমাকেও পৃথিবীর গভীরে নামিয়ে দেওয়া হবে; যারা যুদ্ধে মারা গেছে সেই সুন্নত-না-করানো লোকদের সংগে তুমি শুয়ে থাকবে।’
“আমি প্রভু সদাপ্রভু বলছি, সেই গাছ হল ফরৌণ ও তার সমস্ত দলবল।”

Цяпер абрана:

যিহিষ্কেল 31: SBCL

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце