লেবীয় ভূমিকা
ভূমিকা
তৌরাত শরীফের লেবীয় নামক তৃতীয় সিপারার মূল বিষয় হল পবিত্রতা। এই সিপারার মধ্যে আছে বিভিন্ন কোরবানীর বিষয়ে হুকুম এবং এবাদতের জন্য বনি-ইসরাইলদের পাক-পবিত্র হওয়ার বিষয়ে হুকুম। ইসরাইলীয় ইমামদের জন্য এটি একটি সাহায্যকারী সিপারা। মরুভূমিতে আবাস-তাম্বু স্থাপনের বিষয় নিয়ে হিজরত শেষ হয়েছে, আর লেবীয় সিপারায় হুকুম দেওয়া হয়েছে লেবীয়রা কেমন করে ইমামের দায়িত্ব-কর্তব্য ও বিভিন্ন ঈদগুলো পালন করবেন। এই সিপারায় ইসরাইল জাতিকে আলাদা করবার ব্যাপারে খুঁটিনাটি বিষয়গুলো খুব ভাল করে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে পবিত্র জায়গায় আল্লাহ্র কাছে যাবার জন্য ইসরাইল জাতিকে গুনাহ্ এবং নাপাকী থেকে দূরে থাকতে হবে। আল্লাহ্ চান তাঁর লোকেরা যেন পবিত্র হয়, কারণ তিনি পবিত্র। তৌরাত শরীফের পাঁচটি সিপারার মধ্যে লেবীয় তৃতীয়।
বিষয় সংক্ষেপ:
(ক) বিভিন্ন কোরবানীর জন্য নিয়ম (১-৭ রুকু)
(খ) ইমামের কাজের জন্য ইমামদের পাক-পবিত্র করা (৮-১০ রুকু)
(গ) পাক-নাপাক সম্বন্ধে কতগুলো নিয়ম (১১-১৫ রুকু)
(ঘ) গুনাহ্ ঢাকা দেবার ঈদ (১৬ রুকু)
(ঙ) কোরবানীর বিষয়ে আরও কতগুলো নিয়ম (১৭ রুকু)
(চ) ব্যক্তিগত আচার-ব্যবহার সম্বন্ধে কতগুলো নিয়ম (১৮-২২ রুকু)
(ছ) মাবুদের দেওয়া বিভিন্ন ঈদ (২৩ রুকু)
(জ) অনুষ্ঠান ও নৈতিকতা সম্বন্ধে আইন (২৪ রুকু)
(ঝ) বিশ্রাম-বছর ও ফিরে পাবার বছর (২৫ রুকু)
(ঞ) দোয়া ও বদদোয়া (২৬ রুকু)
(ট) মানত পূরণ ও দশমাংশ-দান সম্বন্ধে নিয়ম (২৭ রুকু)
Селектирано:
লেবীয় ভূমিকা: MBCL
Нагласи
Копирај
Спореди
Сподели
Дали сакаш да ги зачуваш Нагласувањата на сите твои уреди? Пријави се или најави се
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006