Лого на YouVersion
Икона за пребарување

ইউসা 4:21-23

ইউসা 4:21-23 BACIB

আর তিনি বনি-ইসরাইলদের বললেন, ভবিষ্যতে যখন তোমাদের সন্তানেরা তাদের পিতাদেরকে জিজ্ঞাসা করবে, এই পাথরগুলোর তাৎপর্য কি? তখন তোমরা তোমাদের সন্তানদের জানাবে, বলবে, ইসরাইল শুকনো ভূমি দিয়ে এই জর্ডান নদী পার হয়ে এসেছিল। কারণ তোমাদের আল্লাহ্‌ মাবুদ লোহিত সাগরের প্রতি যেমন করেছিলেন, আমাদের পার না হওয়া পর্র্যন্ত যেমন তা শুকনো অবস্থায় রেখে ছিলেন, তেমনি তোমাদের পার না হওয়া পর্র্যন্ত তোমাদের আল্লাহ্‌ মাবুদ তোমাদের সম্মুখে জর্ডানের পানি শুকিয়ে ফেললেন