Лого на YouVersion
Икона за пребарување

ইবরানী 11:24-27

ইবরানী 11:24-27 BACIB

ঈমানের জন্যই মূসা বড় হবার পর ফেরাউনের কন্যার পুত্র বলে আখ্যাত হতে অস্বীকার করলেন; তিনি গুনাহের অস্থায়ী সুখভোগের চেয়ে বরং আল্লাহ্‌র লোকদের সঙ্গে দুঃখভোগ মনোনীত করলেন; তিনি মিসরের সমস্ত ধনের চেয়ে মসীহের দুর্নাম মহাধন জ্ঞান করলেন, কেননা তিনি পুরস্কারদানের প্রতি দৃষ্টি রাখতেন। ঈমানের জন্যই তিনি মিসর ত্যাগ করলেন, বাদশাহ্‌র রাগকে ভয় করেন নি, কারণ যিনি অদৃশ্য তাঁকে যেন দেখেই স্থির থাকলেন।