聖書アプリのロゴ
検索アイコン

সোলায়মান 5

5
1আমি নিদ্রিতা ছিলাম,
কিন্তু আমার হৃদয় জেগেছিল;
আমার প্রিয়ের স্বর,
তিনি দ্বারে আঘাত করে বললেন,
2‘আমায় দুয়ার খুলে দাও;
অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি!
কারণ আমার মাথা ভিজে গেছে শিশিরে,
আমার কেশপাশ রাতের কুয়াশায়।’
3‘আমি আমার পোশাক খুলেছি,
কেমন করে পরবো?
আমি পা দুখানি ধুয়েছি,
কেমন করে মলিন করবো?’
4আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়ে তাঁর হাত ঢুকালেন,
তাঁর জন্য আমার অন্তর ব্যাকুল হল।
5আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলতে উঠলাম;
তখন গন্ধরসে আমার হাত ভিজল,
আমার আঙ্গুল তরল গন্ধরসে ভিজল,
অর্গলের হাতলের উপরে।
6আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলে দিলাম;
কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন;
তিনি কথা বললে আমার প্রাণ উড়ে গিয়েছিল;
আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না,
আমি তাঁকে ডাকলাম, তিনি আমাকে জবাব দিলেন না।
7নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল,
তারা আমাকে প্রহার করলো, ক্ষতবিক্ষত করলো,
প্রাচীরের প্রহরীরা আমার চাদর কেড়ে নিল।
8অয়ি! জেরুশালেমের কন্যারা!
আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,
তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও,
তবে তাঁকে বলো যে, আমি প্রেম-পীড়িতা।
----
9অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট?
অয়ি নারীকুল-সুন্দরি!
অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে,
তুমি আমাদেরকে এরকম কসম দিচ্ছ?
10আমার প্রিয়তম শ্বেত ও লাল রংয়ের;
তিনি দশ হাজারের মধ্যে অগ্রগণ্য।
11তাঁর মাথা খাঁটি সোনার মত,
তাঁর কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের মত কালো রংয়ের।
12তাঁর নয়নযুগল স্রোতের ধারে থাকা এক জোড়া কবুতরের মত,
যেন দুধে গোশল করা ও পানির স্রোতের তীরে উপবিষ্ট।
13তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারি
ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ;
তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত,
তরল গন্ধরস ক্ষরণকারী।
14তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত;
তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।
15তাঁর ঊরুদ্বয় সোনার চুঙ্গিতে বসান মারবেল পাথরের দু’টি থামের মত;
তাঁর দৃশ্য লেবাননের মত,
এরস গাছের মত উৎকৃষ্ট।
16তাঁর কথা অতীব মধুর;
হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর।
অয়ি জেরুশালেমের কন্যারা!
এই আমার প্রিয়, এই আমার সখা।
----

ハイライト

コピー

比較

シェア

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。