聖書アプリのロゴ
検索アイコン

ইয়ারমিয়া 10

10
মূর্তিপূজা ইসরাইলদের জন্য ধ্বংস ডেকে এনেছে
1হে ইসরাইল-কুল, মাবুদ তোমাদের বিষয়ে যে কথা বলেন, তা শোন। 2মাবুদ এই কথা বলেন, তোমরা জাতিদের ব্যবহার শিখো না, আসমানের নানা চিহ্নকে ভয় পেয়ো না; বাস্তবিক জাতিরাই তা থেকে ভীত হয়। 3কেননা জাতিদের বিধিগুলো অসার; লোকে বনে যে কাঠ কাটে, তা-ই বাটালি সহকারে কারুশিল্পীর হস্তকৃত কাজ হয়ে ওঠে। 4লোকে তা রূপা ও সোনা দিয়ে অলঙ্কৃত করে; এবং যেন না নড়ে, সেজন্য হাতুড়ি দিয়ে প্রেক মেরে তা দৃঢ় করে। 5সেসব খোদিত স্তম্ভস্বরূপ; কথা বলতে পারে না; তাদেরকে বহন করতে হয়, কারণ তারা চলতে পারে না। তোমরা তাদেরকে ভয় পেয়ো না। কারণ তারা অমঙ্গল করতে পারে না, মঙ্গল করতেও তাদের সাধ্য নেই।
6হে মাবুদ, তোমার মত আর কেউই নেই; তুমি মহান, তোমার নাম ও পরাক্রমে মহৎ। 7হে জাতিদের বাদশাহ্‌, তোমাকে কে না ভয় করবে? তা তোমারই পাওনা, কেননা জাতিদের সমস্ত জ্ঞানী লোকের মধ্যে, তাদের সমস্ত রাজ্যের মধ্যে, তোমার মত কেউ নেই। 8কিন্তু তারা সকলে পশুর মত ও স্থূলবুদ্ধি সম্পন্ন; তাদের মূর্তিগুলো যে শিক্ষা দেয় তা কাঠের মতই অসার। 9তর্শীশ থেকে রূপার পাত ও ঊফস থেকে সোনা আনা হয়; মূর্তিগুলো কারুকরের কৃত ও স্বর্ণকারের হাতের তৈরি; তাদের পরিচ্ছদ নীল ও বেগুনে, সে সবই শিল্পনিপুণ লোকদের হাতের কাজ। 10কিন্তু মাবুদ সত্য আল্লাহ্‌; তিনিই জীবন্ত আল্লাহ্‌ ও অনন্তকালস্থায়ী বাদশাহ্‌; তাঁর ক্রোধে দুনিয়া কেঁপে ওঠে এবং তাঁর কোপ জাতিরা সইতে পারে না।
11তোমরা ওদেরকে এই কথা বল, ‘যে দেবতারা আসমান ও দুনিয়া গঠন করে নি, তারা দুনিয়া থেকে ও আসমানের নিচ থেকে উচ্ছিন্ন হবে’। 12তিনি নিজের শক্তিতে দুনিয়া গঠন করেছেন, নিজের জ্ঞানে দুনিয়া স্থাপন করেছেন, নিজের বুদ্ধিতে আসমান বিস্তার করেছেন। 13তিনি গর্জে উঠলে আসমানে জলরাশির আওয়াজ হয়, তিনি দুনিয়ার প্রান্ত থেকে বাষ্প উত্থাপন করেন; তিনি বৃষ্টির জন্য বিদ্যুৎ গঠন করেন, তিনি তাঁর ভাণ্ডার থেকে বায়ু বের করে আনেন। 14প্রত্যেক মানুষ পশুর মত হয়েছে, সে জ্ঞানহীন; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তি দ্বারা লজ্জিত হয়। কারণ তার ছাঁচে ঢালা বস্তু, মিথ্যামাত্র, তার মধ্যে শ্বাসবায়ু নেই। 15সেসব অসার, মায়ার কর্মমাত্র; তাদের প্রতিফল দানকালে তারা বিনষ্ট হবে। 16যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!
এহুদার ধ্বংস
17হে অবরুদ্ধস্থান-নিবাসীনী! তুমি ভূমি থেকে তোমার সামগ্রী কুড়িয়ে নাও। 18কেননা মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এই সময়ে দেশীয় লোকদেরকে ফিঙ্গার পাথরের মত নিক্ষেপ করবো এবং এমন সঙ্কটাপন্ন করবো যে, তারা টের পাবে। 19হায় হায়, আমার কেমন ক্ষত! আমার ক্ষত অতি বেদনাযুক্ত; তবুও আমি বললাম, এ আমার অসুস্থতা, আমি তা সহ্য করবো। 20আমার তাঁবু বিনষ্ট হল; আমার সমস্ত দড়ি ছিঁড়ে গেল, আমার সন্তানেরা আমার কাছ থেকে প্রস্থান করলো, তারা আর নেই। আমার তাঁবু পুনর্বার টাঙ্গাতে ও আমার পর্দা ঝোলাতে এক জনও নেই। 21কেননা পালকেরা পশুর মত হয়েছে, মাবুদের কাছে খোঁজ করে নি, এজন্য বুদ্ধিপূর্বক চলে নি, তাদের সমস্ত পাল ছিন্নভিন্ন হয়েছে। 22কোলাহলের আওয়াজ! দেখ, তা উপস্থিত হচ্ছে, উত্তর দেশ থেকে বড় কলরব আসছে; এহুদার নগর সকল বিধ্বস্ত ও শিয়ালদের বাসস্থান করা হবে। 23হে মাবুদ, আমি জানি, মানুষের পথ তার বশে নয়, মানুষ চলতে চলতে তার পদক্ষেপ স্থির করতে পারে না। 24হে মাবুদ, আমাকে শাসন কর, কেবল বিচারপূর্বক কর; ক্রোধপূর্বক করো না, পাছে তুমি আমাকে ক্ষীণ করে ফেল। 25ঢেলে দাও তোমার গজব সেই জাতিদের উপরে, যারা তোমাকে জানে না; সেই গোষ্ঠীগুলোর উপরে, যারা তোমার নামে ডাকে না; কেননা তারা ইয়াকুবকে গ্রাস করেছে, গ্রাস করে সংহার করেছে, তারা তার বাসস্থান শূন্য করেছে।

ハイライト

コピー

比較

シェア

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。