聖書アプリのロゴ
検索アイコン

ইহিস্কেল 2

2
হযরত ইহিস্কেলের আহ্বান
1তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও; আমি তোমার সঙ্গে আলাপ করবো। 2যে সময়ে তিনি আমার সঙ্গে কথা বললেন, তখন রূহ্‌ আমাতে প্রবেশ করে আমাকে পায়ে ভর দিয়ে দাঁড় করালেন; তাতে যিনি আমার সঙ্গে কথা বললেন, তাঁর কালাম আমি শুনলাম। 3তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, আমি বনি-ইসরাইলদের কাছে, বিদ্রোহী জাতিদের কাছে তোমাকে প্রেরণ করছি; তারা আমার বিদ্রোহী হয়েছে, তারা ও তাদের পূর্বপুরুষেরা আমার বিরুদ্ধে গুনাহের কাজ করে আসছে, আজ পর্যন্তও করছে। 4সেই সন্তানেরা উদ্ধত ও কঠিনচিত্ত, আমি তাদের কাছে তোমাকে প্রেরণ করছি; তুমি তাদেরকে বলো, সার্বভৌম মাবুদ এই কথা বলেন। 5আর তারা শুনুক বা না শুনুক— তারা তো বিদ্রোহীকুল— তবুও জানতে পারবে, তাদের মধ্যে এক জন নবী উপস্থিত হল। 6হে মানুষের সন্তান, তুমি তাদেরকে ভয় পেয়ো না, তাদের কথাকে ভয় পেয়ো না; কাঁটাঝোপ ও কাঁটা তোমার কাছে আছে বটে এবং তুমি বৃশ্চিকের মধ্যে বাস করছো, তবুও তাদের কথায় ভয় করো না ও তাদের মুখ দেখে ভয় পেয়ো না, তারা তো বিদ্রোহীকুল। 7তুমি তাদের কাছে আমার কালামগুলো বলো, তারা শুনুক বা না শুনুক; তারা তো অত্যন্ত বিদ্রোহী।
8হে মানুষের সন্তান, আমি তোমাকে যা বলি, তুমি শোন; তুমি সেই বিদ্রোহীকুলের মত বিদ্রোহী হয়ো না; তোমার মুখ খোল, আমি তোমাকে যা দিই, তা ভোজন কর। 9পরে আমি দেখলাম, আর দেখ, একখানি হাত আমার প্রতি বাড়িয়ে দেওয়া হল, আর দেখ, তার মধ্যে একখানি গুটিয়ে রাখা কিতাব ছিল। 10তিনি আমার সম্মুখে তা মলে ধরলেন, সেই কিতাবখানির ভিতরে বাইরে লেখা, আর মাতম, খেদোক্তি ও সন্তাপের কথা তাতে লেখা ছিল।

ハイライト

コピー

比較

シェア

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。

ইহিস্কেল 2のビデオ