聖書アプリのロゴ
検索アイコン

ইহিস্কেল 19

19
এহুদার রাজকুলের জন্য মাতম
1আর তুমি ইসরাইলের নেতৃ-বর্গের বিষয়ে মাতম কর। 2বল, তোমার মা কি ছিল? সে তো সিংহী ছিল; সিংহদের মধ্যে শয়ন করতো, যুবসিংহদের মধ্যে তার বাচ্চাগুলোকে প্রতিপালন করতো। 3তার প্রতিপালিত এক বাচ্চা যুবসিংহ হয়ে উঠলো, সে পশু শিকার করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল। 4জাতিরাও তার বিষয় শুনতে পেল; সে তাদের গর্তে ধরা পড়লো; আর তারা তার নাক ফুঁড়ে মিসর দেশে নিয়ে গেল। 5সেই সিংহী যখন দেখলো, সে প্রতীক্ষা করেছিল, কিন্তু তার প্রত্যাশা বিনষ্ট হল, তখন নিজের আর একটা বাচ্চাকে যুবসিংহ করে তুললো। 6পরে সে সিংহদের সঙ্গে যাতায়াত করতে করতে যুবসিংহ হয়ে উঠলো; সে পশু শিকার করতে শিখল, মানুষদেরকে গ্রাস করতে লাগল। 7সে তাদের অট্টালিকাগুলো ধ্বংস করলো; তাদের নগরগুলো উৎসন্ন করলো; তার গর্জনের শব্দে দেশ ও তার সমস্তই স্তম্ভিত হল। 8তখন চারদিকের জাতিরা নানা প্রদেশ থেকে তার বিপক্ষে দাঁড়াল, তার উপরে নিজেদের জাল পাতল; সে তাদের গর্তে ধরা পড়লো। 9তারা তার নাক ফুঁড়ে খাঁচায় রাখল, তাকে ব্যাবিলনের বাদশাহ্‌র কাছে নিয়ে গেল; ইসরাইলের কোন পর্বতে যেন তার হুঙ্কার আর শুনতে পাওয়া না যায়, তাই তাকে দুর্গের মধ্যে রাখল।
10তোমার রক্তে তোমার মা পানির ধারে লাগানো আঙ্গুরলতার মত ছিল, সে অনেক পানি পেয়ে ফলবান হয়ে উঠলো ও শাখা-প্রশাখায় পূর্ণ হল। 11আর তার শাখাদণ্ড দৃঢ় ও শাসনকর্তাদের রাজদণ্ড হবার যোগ্য হল; সে দীর্ঘতায় মেঘ স্পর্শ করে এবং উচ্চতায় ও প্রচুর ডালপালায় দৃষ্টি আকর্ষণ করলো। 12কিন্তু সে কোপে উৎপাটিত হল, ভূমিতে নিক্ষিপ্ত হল; পূর্ব্বীয় বায়ুতে তার ফল শুকিয়ে গেল; তার দৃঢ় শাখাগুলো ভেঙ্গে ফেলা হল ও শুকিয়ে গেল, আগুন সেগুলো গ্রাস করলো। 13এখন সে মরুভূমির মধ্যে নির্জল ও শুকনো ভূমিতে রোপিত হয়েছে। 14তার শাখাদণ্ড থেকে আগুন বের হয়ে তার ফল গ্রাস করেছে; রাজদণ্ডের জন্য একটি দৃঢ় শাখাও তাতে নেই। এটা একটা মাতম এবং এটি মাতমের জন্য থাকবে।

ハイライト

コピー

比較

シェア

None

すべてのデバイスで、ハイライト箇所を保存したいですか? サインアップまたはサインインしてください。

ইহিস্কেল 19のビデオ